হযরত ইউনুস আলাইহিস সালাম গ ১৩০ বাহিনী হত্যা ও দখলদারিত্বের উপক্রম হয়েছিলো । কিন্ত তাদের ঈমান গ্রহণ হয়ে যায় এবং জননিরাপত্তা লাভ করে ।' ভণ্ড নবীর প্রতারণা হযরত ইউনুস আ.-এর ঘটনা থেকে পাঞ্জাবের ভণ্ড নবী মির্যা গোলাম আহমদ কাদিয়ানি একটি অন্যায্য ফায়দা লুটার ফন্দি করেছে । তা হলো, যখন কাদিয়ানি তার কতিপয় বিরুদ্ধবাদীকে এ চ্যালেঞ্জ করেছিলো যে, যদি তারা এভাবে বিরোধিতা করে যায় তাহলে আল্লাহর ফয়সালা হয়ে গেছে যে, অমুক সময়ের ভেতর তাদের ওপর আল্লাহর আযাব নেমে আসবে । কিন্তু পরিণতিতে দেখা গেলো যে, তাদের বিরোধিতার মাত্রা উপর্যপুরি বেড়েই চলেছে । তা সত্তেও তাদের ওপর আযাবের লেশমাত্র নেমে আসে নি । তখন কাদিয়ানি ব্যর্থতার অপমান থেকে রক্ষা পেতে এ কথা চালিয়ে দিয়েছিলো যে, যেহেতু বিরুদ্ধবাদীরা মনে মনে ভয় পেয়ে গেছে; এজন্য তাদের ওপর থেকে আযাব স্থগিত করা হয়েছে । যেভাবে হযরত ইউনুস আ.-এর জাতি থেকে আযাব সরিয়ে নেয়া হয়েছিলো । এটি যে একটি কৃটকৌশল তা পবিত্র কুরআনের প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয় । কারণ হলো, হযরত ইউনুস আ.-এর জাতি আযাব নেমে আসার পূর্বেই প্রকাশ্যে ঈমান গ্রহণ করেছিলো । তারা হযরত ইউনুস আ.-কে সত্য নবী স্বীকার করে তার অনুসন্ধানে মেনে পড়েছিলো ৷ তিনি ফিরে আসতেই তার আনুগত্যকেই নিজেদের দীন স্বীকার করেছিলো । এর বিপরীতে কাদিয়ানীর বিরোধিতাকারীরা শুধু তার বিরোধিতাকেই অব্যাহত রাখে নি; উপরক্তর কাদিয়ানি মিশনের বিরুদ্ধে তাদের চেষ্টা ও প্রয়াসের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিলো | কাজেই নিজের মিথ্যে দাবির সপক্ষে হযরত ইউনুস আ.-এর ঘটনা দিয়ে কাদিয়ানির দলিল দেওয়া এবং তার আড়ালে নিজের মিথ্যাচার ও কারচুপি লুকানো একটি নিষ্ষল প্রয়াস ও অবান্তর যুক্তি বৈ কিছু নয়। যদি তর্কের খাতিরে মেনে নিই যে, কাদিয়ানির বিরোধীরা মনে মনে ভয় পেয়ে গিয়েছিলো, তাহলে প্রশ্ন হলো, একজন ব্যক্তি যদি মনে মনে কাউকে সত্য নবী বলে বিশ্বাস করে, কিন্তু নিজের কথা ও কাজের মাধ্যমে তাকে অস্বীকার করে তাহলে কি তাকে তার প্রতি ঈমানদার বলা যায়? যদি ঘোষণা করেছে, ১21৩৯৯১224৫ 5-৯১খু(তারা আল্লাহর এই মহান নবীর ফএঘাড,21100119.0010)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।