Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৬ ১২৭ সভ্যতা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে । এমনকি নিনাওয়ার মতো একটি বিশাল এলাকা -যা ছিলো আশুরি সভ্যতার প্রাণকেন্দ্র সেটি পৃথিবীর বুক থেকে এমনভাবে নির্মল হয়ে গেছে যে, খ্রিস্টপূর্ব ২০০ সনে এসে পৃথিবীর ইতিহাস থেকে তার সঠিক অবস্থানস্থল পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলো ।* কাজেই পবিত্র কুরআন উল্লিখিত সংশয়ের যথোচিত উত্তর পূর্বেই জানিয়ে দিয়েছে। যাতে সংশয়কারীদের দৃষ্টি যেনো তৎক্ষণাৎ ইতিহাসের অপর পাতায় চলে যায় । আর তা হলো, এ কথা ঠিক যে, হযরত ইউনুস আ.-এর জাতিটি তার যুগে ঈমানদার, সচ্চরিত্র ও ন্যায়নিষ্ঠ পরিণত হয়েছিলো । কিন্ত্ তাদের জীবনের সেই বর্ণ পরবর্তীকালে ফিকে পড়েছিলো । পরবর্তী সময়ে তাদের সামষ্টিক জীবনে শিরক, কুফরি, অত্যাচার ও অবাধ্যতার ওই সকল উপাদান পুনরায় দানা বেধেছিলো; যেগুলোর প্রতিকার করতেই হযরত ইউনুস আ. প্রেরিত হয়েছিলেন । ওই কালের ইসরাইলি নবী 'নাহুম' আ. যদিও তাদেরকে বুঝানোর প্রাণাস্ত চেষ্টা চালিয়েছিলেন, তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন, কিন্তু এবার তারা বিগত জাতিসমূহের মতো অবাধ্যতা ও দ্রোহকেই আপন করে নিয়েছিলো | যার অবশ্যন্তাবী পরিণতি হিসেবে হযরত নাহুম আ. আল্লাহর ওহির আলোকে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ নেমে আসার ভবিষ্যদ্বাণী করেন । এই ভবিষ্যদ্বাণী প্রদানের মাত্র ৭০ বছরের মাথায় আশুরি জাতির সভ্যতা ও তাদের প্রাণকেন্দ্র বাবেলিদের হাতে এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যায় যে, আজ কোথাও তার নাম-নিশানা পর্যন্ত খুজে পাওয়া যায় না। কাজেই পবিত্র কুরআন একদিকে হযরত ইউনুস আ.-এর জাতির ঈমান নিয়ে আসার ওপর প্রশংসা করেছে, অন্যদিকে এদিকেও ইঙ্গিত করেছে যে, ওই জাতির যেসকল সদস্য নেক পথ গ্রহণ করেছিলো, আমি তাদেরকে জীবনের সকল উপকরণ উপভোগ করার অবকাশ দিয়েছিলাম | অর্থাৎ আমার আযাব থেকে পরিত্রাণ দিয়েছি। কিন্তু তাদের জীবনের সেই চিত্র চিরকাল অক্ষুণ্ থাকে নি। এমন এক দুঃসময় ঘনিয়ে আসে, যখন তারা পূর্ববৎ শিরক ও জুলুমের পঙ্কিলতার শিকার হয়ে পড়ে । পৃথিবীর অপরাপর জাতিসমূহের মতো তাদেরকে বোঝানো সত্তেও তারা বুঝে নি । ফলে মহান আল্লাহ তাদের সঙ্গে সেই আচরণ করেন, যা তার চিরস্তন নীতি তথা সুননাতুল্লাহ । *. তাফসিরে তরজমানুল কুরআন, খণ্ড : ২। গ্রিক এতিহাসিকের উদ্ধৃতিতে ফএঘাড,21100119.0010)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।