কাসাসুল কুরআন-৬ ৬ ১২১ এর বিপরীতে কতিপয় মুফাসসির যদিও ৮-০৬/-এর প্রথম তাফসিরের সঙ্গে একমত; কিন্তু 46 754) ১-এ ১৩ এর অর্থ করেছেন, সক্ষমতা তথা করতে জন্য শাস্তি নির্ধারণ করবো না। এটি আতিয়্যাহ আওফি রহ. হতে বর্ণিত । কিন্ত এই তাফসিরের ওপর আপত্তি ওঠে যে, এ ধরনের আকিদা রাখা তো কুফরি । একজন সাধারণ মুসলমান যখন এ কথা মনে করতে পারে না, তখন একজন নবী কিভাবে এ ধারণা পোষণ করতে পারেন? মুফাসসিরগণ উল্লিখিত আপত্তির উত্তর দিয়েছেন যে, নবী-রাসুলদের সঙ্গে মহান আল্লাহর সম্পর্ক অন্য বিশেষ লোক ও সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা । আল্লাহর বিশেষ ও সাধারণ বান্দাদের ক্ষেত্রে যে বিষয়টি মেনে নেয়া যায় বা এড়িয়ে যাওয়া যায়, সেই বিষয়টি নবী-রাসুলদের ক্ষেত্রে গ্রেফতারযোগ্য কঠিন অপরাধ হয়ে থাকে । যার কারণে যদি তাদের থেকে সামান্যতমও বিচ্যুতি ঘটে যায়, আল্লাহ তাআলা তাকে ব্যক্ত করার সময় কঠিন ভাষা ব্যবহার করেন এবং এটিকে অনেক বড় অপরাধ হিসেবে প্রকাশ করেন । যাতে তিনি এ কথা বুঝতে সক্ষম হন যে, মহান আল্লাহর কাছে তার মর্যাদা ও অবস্থান এতটাই উচুতে যে, সাধারণ থেকে অতি সাধারণ বিচ্যৃতিও তাদের মর্যাদার পরিপন্থী মনে করা হয় । কিন্তু সঙ্গে সঙ্গে সেই অপরাধসূচক ঘটনা সম্পর্কে মহান আল্লাহ এমন কিছু কথাও জানিয়ে দেন, যার মাধ্যমে স্পষ্ট হয় যে, যদিও আল্লাহর নিকট তাদের উল্লিখিত কাজটি ছিলো একটি অপরাধ; কিন্ত্ এর কারণে মহান আল্লাহর দরবারে তাদের মান-মর্যাদার ক্ষেত্রে সামান্যতম আচড়ও পড়ে নি । আর যেহেতু নবীগণ ওই বিশেষ কাজটি ঘটামাত্র-ই সতর্ক হয়ে যেতেন এবং নিজের অনুতাপ প্রকাশ করে আল্লাহর কাছে ওজরখাহি করে মঞ্জুর করিয়ে নিতেন এজন্য মহান আল্লাহর নৈকট্য পূর্বের মতোই অক্ষর থাকতো । এ জাতীয় ঘটনা হযরত আদম, নুহ, দাউদ, সুলাইমান আলাইহিমুস সালামসহ অপরাপর নবীদের জীবনে ঘটেছে, পবিত্র কুরআন তার সবাক সাক্ষী । এখানেও উল্লিখিত বিষয়টির অবতারণা ঘটেছে । হযরত ইউনুস আ. প্রকৃতপক্ষে এমন ধারণা করেন নি। এবং তিনি তা করতেও পারেন না। কারণ, তিনি নবী ছিলেন এবং আল্লাহর ওহির পাত্র ছিলেন । কাজেই এভাবে তার চলে যাওয়াটা তার মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলো না। তাই মহান ফএঘাড,21100119.0010)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।