Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

লাভ করে থাকে । তার ভিত্তি কোনো নিয়ম-কানুনের ওপর প্রতিষ্ঠিত নয়। একটি বিদ্যা বা কৌশলের মতো তা শিখে নেয়া যেতে পারে না। নবী-রাসুলও তা সবসময় করে দেখাতে সক্ষম হন না, যতক্ষণ না সত্যের বিরোধীদের সামনে চ্যালেঞ্জস্বরূপ তা প্রদর্শন করার প্রয়োজন হয়। সুতরাং, যখন সেই গুরুতৃপূর্ণ সময় এসে পড়ে এবং নবী ও রাসুল আল্লাহপাকের প্রতি রুজু হন, তখন আল্লাহপাকের পক্ষ থেকে তা করে দেখানোর জন্য শক্তি প্রদান করা হয়। পক্ষান্তরে ১... (জাদু) তার বিপরীত। তা একটি বিদ্যা ও কলা-কৌশলমাত্র । প্রতিটি দক্ষ জাদুকর নিয়ম-কানুন অনুসরণ করে জাদুকে সবসময়ই কাজে লাগাতে পারে । এর কারণ ও উপকরণ যদিও সাধারণ দৃষ্টির অগোচরে থেকে যায়, কিন্তু এ- ব্যাপারে সব অভিজ্ঞ লোক তা অবগত থাকে । এ-কারণেই জাদু অন্যান্য বিদ্যা ও শাস্ত্রের মতো একটি সংকলিত ও সুবিন্যস্ত বিষয়। মিসরীয়, চৈনিক ও ভারতীয়রা জাদুকে উৎকর্ষমপ্তিত ও চালু করেছে এবং এটিকে পূর্ণতার সীমায় পৌছে দিয়েছে। এই হলো বিষয়টি ইলমি ও জ্ঞানগত দিক, যার দ্বারা মুজেযা ও জাদুর সীমারেখা সম্পূর্ণরূপে পৃথক ও আলাদা হয়ে যায়। বাকি থাকলো অনুভূতি ও চাক্ষুষ দর্শনের ব্যাপারটি । এ-ক্ষেত্রে মুজেযা ও জাদুর মধ্যে পার্থক্য এই যে, জাদুকরের সাধারণ জীবন ভয়-ভীতি, কষ্ট ও যন্ত্রণা প্রদান এবং অসৎ কাজের সঙ্গে জড়িয়ে থাকে। এ-কারণে মানুষ জাদুকরকে ভয় করে । জাদুকরের সামনে ভীত-সন্ত্স্ত হয়ে যায়। পক্ষান্ত রে নবী ও রাসুলের গোটা জীবনটাই সত্যতা ও সততা, আল্লাহর শ্রেষ্ঠ ৃ্টি মানবজাতির প্রতি সহানুভূতি ও সমবেদনা, খোদাভীতি ও পবিভ্রতার সঙ্গে সম্পর্কিত থাকে এবং তাদের চরিত্র পবিত্র, নিলুষ, পরিচ্ছন্ন ও উজ্্বল হয়ে থাকে। তিনি মুজেযাকে পেশা বানিয়ে নেন না; বরং শুরুতৃপূর্ণ ক্ষেত্রে সততা ও সত্যের সংরক্ষণে তা প্রদর্শন করে থাকেন। আর তিনি এমন সময় মুজেযা প্রদর্শন করে থাকেন, যখন তার শক্ররাও তার পবিত্রতা, সততা ও চারিত্রিক নিষ্কলুষতার স্বীকৃতি আগে থেকেই দিয়ে থাকে। কিন্তু তারা সত্যের দাওয়াত ও তাবলিগকে হয়তো সন্দেহের চোখে দেখে অথবা অবিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে দেখে। এরপর তারা নবীর মুজেযা দাবি করে। তা ছাড়া কখনো যদি মুজেযা ও জাদুর ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।