তাওরাতে এ-বিষয়টিও উল্লেখ করা হয়েছে যে, হযরত ইউসুফ আ. তার পিতা ও ভাইদের জন্য “জাশান' ভূখগুটি চাইলে ফেরআউন আনন্দের সঙ্গে তা তাকে দান করেছিলেন ।£ মিসরের মানচিত্রে এই এলাকাটি বিলবিসের উত্তর দিকে অবস্থিত। বর্তমান কালে এই অঞ্চলে অবস্থিত শহরের নাম ফালুসাহ (সিফতুল হান্নাহ)। হযরত ইউসুফ আ.-এর ঘটনায় আমরা বলে এসেছি যে, হযরত ইউসুফ আ. তার পরিবার-পরিজনের জন্য শহুরে বসতি থেকে দূরে এই স্থানটি মনোনীত করেছিলেন খুব সম্ভব এই উদ্দেশ্যে যে, এখানে বসবাস করে তার বংশের গ্রামীণ আগের মতোই অটুট থাকবে । আর এ-কারণে মিসরের মূর্তিপূজকেরা তাদের সংশ্রবে যেতে পারবে না এবং তাদের শিরকি রীতিনীতি এবং মন্দ স্বভাবসমূহ বনি ইসরাইলের মধ্যে প্রবেশ করাতে পারবে না। কেননা, মিসরবাসীরা রাখাল, কৃষক এবং গ্রামীণ শ্রেণির লোকদেরকে নীচু স্তরের ও অচ্ছুৎ বলে মনে করতো | এবং তাদের সঙ্গে মেলামেশা করাটাকেও দৃষণীয় ও নিন্দার্হ মনে করতো । তাওরাতে এটাও উল্লেখ করা হয়েছে যে, হযরত ইয়াকুব আ.-এর ইস্তে কালের সময় নিকটবর্তী হলে তিনি হযরত ইউসুফকে ডেকে ওসিয়ত করলেন, আমাকে যেনো মিসরের মাটিতে দাফন করা না হয়; বরং পূর্বপুরুষদের দেশে ফিলিস্তিনে যেনো দাফন করা হয়। হযরত ইউসুফ আ. পিতাকে এ-ব্যাপারে পূর্ণ আশ্বস্ত করলেন। ইয়াকুব আ.-এর ইত্তে কালের পর তার পবিত্র দেহ মমি করে রাখলেন এবং ফিলিস্তিনে নিয়ে গিয়ে সমাহিত করলেন। হযরত ইয়াকুব আ. তার ইন্তেকালের পূর্বে সমস্ত সন্তানকে একত্র করলেন এবং ইউসুফ আ.-এর সন্তান আফরাইম ও মুন্নাসিকেও ডাকলেন। তারপর প্রথমে সবার জন্য বরকতের দোয়া করলেন এবং ভালোবাসা ও স্নেহের সঙ্গে তাদেরকে পরিতুষ্ট করলেন। এরপর তিনি তাদেরকে উপদেশ দিলেন, “দেখো, আমার মৃত্যুর পরে তোমাদের ঈমান ও আকিদাকে কখনো খারাপ করো না। আর আল্লাহ তাআলার যে-পবিত্র সম্পর্ক আমি, আমার পিতা এবং আমার পিতামহ সর্বদা সৃদৃঢ় ও তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৪৭, আয়াত ৩০-৩১। ফএসাড/,211000119.0010)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।