Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হ৪ক ৪৩৯৯ নপশহতলজজিরতিউটিত্ত্তততততহশ্পভগত্ততত ভত্জ্ত্ত্উজিজত্রনততজজতততততনরজলিতনতহরিসকরিক ৪৯৯৪০০৮৯৩৭৯ ৬তর কট শ্ক্কগউতকঙরত্হত্নিউজ্রতটকউজভখকন্রতকটসজককিকজনব ০৮৯০৮ কি করলো এবং আকাশের দিকে লক্ষ করে তীর ছুড়লো। আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা অনুযায়ী সেই তীরটির অগ্রভাগ রক্তমাখা হয়ে এলো। ফেরআউন তা দেখে গর্ব ও অহঙ্কারের সঙ্গে মিসরবাসীকে বললো, নাও, এখন আমি মুসার খোদারও কর্ম খতম করে দিয়েছি। এই কাহিনির সত্যতা আল্লাহপাকই ভালো জানেন। ফেরআউন তার পারিষদবর্গ, সাধারণ কিবতি সম্প্রদায় এবং হামানের কাছে হযরত মুসা আ.-এর মোকাবিলায় নিজের পরাজয় ঢেকে রাখার জন্য যদিও উপরিউক্ত পন্থা অবলম্বন করেছিলো, কিন্তু সে নিজেও বুঝতো যে তা প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। এতে সাধারণ মানুষের অন্তরে সান্ত্বনা আসতে পারে না। খুব সম্ভব বহু সংখ্যক মিসরীয় এসব ব্যাপার বুঝতো। তারপরও সভাসদবৃন্দ, বিশিষ্ট ও সাধারণ মানুষের এমন একজন বিবেচনাবোধসম্পন্ন লোকও ছিলো না যে সাহসও সত্যকে গ্রহণের সঙ্গে এই সত্যের ঘোষণা করে দেয় এবং হেদায়েত ও নসিহত কবুলের দ্বার উন্মোচিত করে দেয়। মোটকথা, ফেরআউনের ভীতি ও উদ্বেগ বৃদ্ধিই পেতে থাকলো । সত্য ও মিথ্যার এই টানা-হেচড়ার মধ্যে সে ভীষণ বিপদ দেখছিলো । সুতরাং সে ব্যাপারটিকে এখানেই সমাপ্ত করে দিলো না; বরং এটাই জরুরি মনে করলো যে, সে তার প্রতাপ-প্রতিপত্তি, শক্তিমত্তা ও ক্রোধের প্রকাশ হযরত মুসা ও হারুন আ.-এর ওপরও বিস্তার করবে এবং এইভাবে তাদেরকে ভীত ও শঙ্কিত করে সত্যের পয়গাম পৌছানোর দায়িত্ব থেকে নিবৃত্ত রাখবে। তাই সে বললো, “হে মুসা, যদি তুমি আমাকে ব্যতীত আর কাউকে মাবুদ সাব্যস্ত করো তবে আমি তোমাকে কারাগারে বন্দি করে রাখবো ।” হযরত মুসা আ. বললেন, “আমি তো তোমার কাছে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নির্দশন নিয়ে এসেছি, আমি কী করে এই ভুল পথ অবলম্বন করবো।” ফেরআউন বললো, “যদি বাস্ত বিকই তুমি তোমার ব্যাপারে সত্য হয়ে থাকো, তবে কোনো নিদর্শন দেখাও।” এই ঘটনা কুরআন মাজিদ নিম্নলিখিত আয়াতগুলোতে প্রকাশ করছে__ ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।