হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম গ ৮ টা 22242 কুরআন মাজিদ হযরত ইউসুফ আ.-এর ঘটনায় বনি ইসরাইলের আলোচনা শুধু এতটুকু করেছে যে, হযরত ইয়াকুব আ. ও তার পরিবার পরিজন হযরত ইউসুফ আ.-এর সঙ্গে মিলিত হওয়ার জন্য মিসরে এসেছেন। কিন্ত তার কয়েকশো বছর পর সংঘটিত হযরত মুসা আ.-এর বর্ণনা করছে। তা থেকে বুঝা যায়, বনি ইসরাইল হযরত ইউসুফ আ.- এর যুগে মিসরেই বসতি স্থাপন করেছিলো । অতীতের এই কয়েকশো বছরে তাদের ইতিহাস মিসরের সঙ্গেই সংশ্লিষ্ট ছিলো। তাওরাতের নিয়লিখিত বিবরণগুলো এই বক্তব্যেরই সমর্থন করছে : “ফেরআউন ইউসুফ আ.-কে বললেন, তোমার পিতা ও ভাইয়েরা তোমার কাছে এসেছে। মিসরের ভূমি তোমার সামনে । তোমার পিতা ও ভাইদেরকে এই দেশের কোনো এক স্থানে, যা সবচেয়ে উত্তম হয়, বসতি স্থাপন করতে দাও। আরামদায়ক ভূমিতে তাদেরকে থাকতে দাও। আর যদি তুমি তাদের মধ্য থেকে কাউকেও যোগ্য মনে করো, তবে তাকে তোমার গবাদিপশুগুলোর তত্ববধায়ক নিযুক্ত করো ।”১ “আর ইউসুফ তার পিতা ও ভাইদেরকে মিসরের এক উত্তম ভূখণ্ডে, যা ছিলো রা'আমসীস নামে পরিচিত, ফেরআউনের নির্দেশ অনুসারে বসতি স্থাপন করতে দিলেন এবং তাদেরকে ওই ভূমির মালিক বানিয়ে দিলেন। আর হযরত ইউসুফ আ. তার পিতা ও ভাইদেরকে এবং পিতার গোটা খান্দানকে নিজের সন্তানদের মতো খাদ্য সরবরাহ করলেন এবং তাদের প্রতিপালন করলেন ।”২ “আর ইসরাইল [ইয়াকুব আ.] মিসর দেশে আরামদায়ক অঞ্চলে বসবাস করেছেন। মিসরে তিনি প্রচুর ভূ-সম্পত্তির মালিক হয়েছিলেন । সময়ে তা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিলো । তিনি মিসরে সত্তর বছর জীবিত ছিলেন। সুতরাং হযরত ইয়াকুব আ.-এর পূর্ণ বয়স হয়েছিলো ১৪৭ বছর।”* ১ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৪৭, আয়াত ৫-৬। ২ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৪ ৭, আয়াত ১১-১২। ৩ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৪৭, আয়াত ২৭-২৮। ফ্ডাড,21100119.0010)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।