হাফেয ইমাদুদ্দিন বিন কাসির রহ. বলেন, হাসান বসরি রহ.-এর ঝোক এ-দিকেই যে, মাদয়ানের বুযুর্গ বৃদ্ধ ছিলেন হযরত শুআইব আ.। ইবনে কাসির আরও বলেন, ইবনে আবি হাতিম পূর্ণ সনদ উল্লেখ করার সঙ্গে মালিক বিন আনাস রহ. থেকে রেওয়ায়েত উদ্ভৃত করেছেন যে, তার কাছে এ-বিষয়টি পৌছেছে, “হযরত মুসা আ.-এর শ্বশুর ছিলেন হযরত শুআইব আ.।”২৪ ২। উলামাগণের এক অংশ বলেন, কুরআনে উল্লিখিত বৃদ্ধের নাম 'ইয়াসরুন' এবং ইনি ছিলেন হযরত শুআইব আ.-এর ভাতিজা । ইমাম আবু জাফর আত-তাবারি সনদের সঙ্গে একটি রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, হযরত আবু উবায়দা ইবনুল জার্রাহ রা. বলতেন, যে-বৃদ্ধ হযরত মুসা আ.-কে শ্রমিক নিযুক্ত করেছিলেন তিনি ছিলেন হযরত শুআইব আ.-এর ভাতিজা “ইয়াসরুন' ।২৫ ৩। আবার কেউ কেউ বলেন, হযরত মুসা আ.-এর শ্বশুরের নাম ছিলো ইয়াসরি। ইমাম তাবারি রহ. হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে সনদসহ রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, মুসা আ.-কে শ্রমিক নিযুক্তকারী মাদয়ানের বুযুর্গ বৃদ্ধের নাম ছিলো ইয়াসরি । আর এই রেওয়াতেরই অন্য শব্দগুলো এই, “ন্ত্রীলোকটির পিতার নাম ছিলো ইয়াসরি।” কিন্ত “ইয়াসরি'-যুক্ত রেওয়ায়েতটিতে এ-কথা বলা হয় নি যে তিনি হযরত শুআইব আ.-এর ভাতিজা ছিলেন।২ আর তাওরাতে এ-রেওয়ায়েতে বর্ণিত নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাম, “ইয়াসরু' বলা হয়েছে ।২৭ ৪। কেউ কেউ বলেন, এই বৃদ্ধ হযরত শুআইব আ.-এরই কওমের একজন মুমিন ব্যক্তি ছিলেন । ২ তাফসিরুল কূরআনির আযিম, ইমাদুদ্দিন বিন কাসির, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ২৪৮, সুরা কাসাস। রি 0178) জী 496 ০৮ ০০1 ৬৬, আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি, সুরা কাসাস। ৯ তাফসিরুল কুরআনির আযিম, ইমাদুদ্দিন বিন কাসির, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ২৪৮, সুরা কাসাস। ১৭ উদ্ধৃত বক্তব্যগুলো থেকে এটাও জানা গেলো যে, সাইয়িদ সুলাইমান সাহেবের এই কথা বলা সঠিক নয় যে, মুসলমান মুফাস্সিরগণ সাধারণভাবে ইয়াসরু, হুবাব এবং শুআইব আ.-কে একই ব্যক্তি মনে করেন। ফএডাড,21100119.0010)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।