Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ৪২ অবস্থাই বিরাজমান ছিলো। সুতরাং, বালিকারা পানি পান করানোর জায়গায় অগ্রসর হওয়ার সাহস কী করে করতে পারতো । সঠিক কথা এটাই যে, তারা দুর্বল পরিবারের লোক ছিলো। তা ছাড়া মেয়েলোক হওয়ার কারণে এতটুকুতেই তৃপ্ত থাকতো যে, সবাই পানি পান করিয়ে চলে গেলে উদ্ৃত্ত পানিতে নিজেদের কাজ চালিয়ে নিতো । বাকি থাকলো বালিকাদের সংখ্যার বিষয়টি । বালিকাদের সংখ্যার ব্যাপারে ইমাদুদ্দিন বিন কাসির রহ. দুটি বক্তব্যের মধ্যে সামঞ্জস্য বিধান ছিলো। যেমন তাওরাতে উল্লেখ করা হয়েছে। কিন্ত মাদয়ানের পানির কাছে যে-ঘটনা ঘটেছিলো ওখানে দুটি কন্যাই উপস্থিত ছিলো । যেমন, কুরআন মাজিদের বর্ণনায় স্পষ্ট রয়েছে। বুযুর্ ব্যক্তি সঙ্গে শ্বশুর-জামাতা সম্পর্ক হযরত মুসা আ. এবং মাদয়ান গোত্রের বুযুর্গ মেজবানের মধ্যে এ-ধরনের কথাবার্তা চলছিলো । এ-সময় বৃদ্ধের কন্যা, যে মুসা আ.-কে ডেকে আনতে গিয়েছিলো, তার পিতাকে বললো, আব্বা, আপনি এই মেহমানকে আপনার গৃহপালিত পশুগুলোকে চরানোর জন্য এবং তাদের পানি সংগ্রহ করার জন্য মজদুর নিযুক্ত করুন। মজদুর হিসেবে এমন ব্যক্তিই ভালো যিনি শক্তিশালীও এবং আমানতদারও হয়। মুফাস্সিরগণ বলেন, কন্যার এই উক্তি পিতার কাছে একটু বিস্ময়কর মনে হলো। তিনি কন্যাকে জিজ্ঞেস করলেন, তুমি এই মেহমানের শক্তি ও আমানতদারি কীভাবে জানতে পারলে? কন্যা জবাব দিলো, আমি মেহমানের দৈহিক শক্তি তো এ থেকেই অনুমান করেছি যে, তিনি কূপের বড় বালতিটি পানি ভর্তি করে একাই টেনে তুললেন। আর আমানতদারির পরীক্ষা তো এ থেকে করলাম, যখন আমি তাকে ডাকতে গেলাম তখন তিনি আমাকে দেখামাত্র দৃষ্টি অবনত করে নিলেন এবং কথাবার্তা বলার সময় তিনি একবারও আমার দিকে মাথা উঠিয়ে তাকান নি। আর যখন বাড়ির দিকে আসতে শুরু করলাম, তখন তিনি আমাকে ফ্সাড,21100119.0010)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।