Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

মোটকথা, তখন সেই বালিকা দুটির ভেড়ার পাল পানি পান করলো এবং তারা বাড়ির দিকে চলে গেলো। প্রতিদিনের অভ্যাসের বিপরীত হলেন। কারণ জিজ্ঞেস করলে তারা পুরো ঘটনা খুলে বললো । কেমন করে জনৈক মিসরীয় লোক তাদেরকে সাহায্য করেছে। পিতা বালিকা দুজনের একজনকে বললেন, শিগগিরই যাও, তাকে এখনই আমার কাছে নিয়ে এসো। এদিকে পিতা ও কন্যাদের মধ্যে এ-ধরনের কথাবার্তা হচ্ছিলো আর ওদিকে হযরত মুসা আ. পানি পান করানোর পর কাছেই একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। একে তো সফরের ক্লান্তি, তার ওপর ক্ষুধা-তৃষ্তার জ্বালা। হযরত মুসা আ. প্রার্থনা করলেন, “হে আমার প্রতিপালক, এ-সময়ে উত্তম সরঞ্জাম তা-ই যা আপনি নিজ কুদরতে আমার জন্য নাযিল করবেন, আমি তার কাঙাল ।' বালিকা ওখানে পৌছে দেখলো কূপের কাছেই তিনি বসে আছেন। লজ্জায় দৃষ্টি অবনত করে বালিকা বললো, আপনি আমাদের বাড়িতে চলুন। আমাদের পিতা আপনাকে ডাকছেন। তিনি আমাদের প্রতি আপনার অনুগ্রহের বিনিময় প্রদান করবেন। হযরত মুসা আ. ভাবলেন, হয়তো এই সুযোগে কোনো উপায়ের দেখা পাওয়া যেতে পারে । এখন যাওয়াই উচিত, তার দাওয়াত প্রত্যাখ্যান করা সঙ্গত নয়। আল্লাহপাক যে আমার দোয়া কবুল করেছে এটা তারই সূচনা । হযরত মুসা আ. উঠে দাড়ালেন এবং বালিকাকে বললেন, তুমি আমার চলো না; বরং আমার পেছনে চলো এবং ইশারা-ইঙ্গিতে আমাকে পথ দেখিয়ে দাও। মুসা আ. সম্মানিত ব্যক্তির বাড়ির দিকে যাত্রা তো কললেন, কিন্তু তিনি স্বভাবগত মর্যাদাোবোধ ও আত্মসম্মানের প্রতি লক্ষ করে বার বার বালিকাটির এ-কথা মনে করে দুঃখ পাচ্ছিলেন যে, আমার পিতা আপনার এই পরিশ্রমের বিনিময় দিতে চান। কিন্তু সফর ও তার অবস্থার সঙ্কটময়তা শেষ পর্যন্ত তাকে এই পরামর্শই দিলো যে, এখন এই অপছন্দনীয় কাজটাকেই সহ্য করে নাও। তাতে এই নিঃসঙ্গতার সময়ে একজন সহানুভূতিশীল সান্তবনাদাতা বন্ধুর স্বতন্ত্র সমবেদনা লাভ করা যেতে পারে। ফএভাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।