45১ 553 ০) ০০ 5০৪০ ৪ ০3) “এবং (হে মুসা,) তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে; তখন আমি তোমাকে মনঃপীড়া থেকে মুক্তি দিই, আমি তোমাকে বহু পরীক্ষা করেছি।” [সুরা তোয়া-হা : আয়াত 8০] এ-জায়গায় কুরআন ও তাওরাতের বর্ণনায় কিছুটা ভিন্নতা দেখা যায়। ক. কুরআন মাজিদ দ্বিতীয় দিনের ঝগড়কারীদের একজনকে বনি ইসরাইলের এবং দ্বিতীয়জনকে মিসরীয় (ফেরআউনি) বলেছে । আর তাওরাত বলেছে, দুজনই বনি ইসরাইলের ছিলো । খ. তাওরাতে সেই ব্যক্তির কথা উল্লেখ করা হয় নি, যিনি মুসা আ.-কে ফেরআউন ও তার পারিষদবর্গের পরামর্শ সম্পর্কে সংবাদ দিয়েছিলো । কিন্তু এ-দুটি বিষয় সম্পর্কে (নিরপেক্ষ চিন্তায়) জ্ঞান ও প্রকৃতি এদিকেই পথ প্রদর্শন করে যে, কুরআন মাজিদের বিবরণই সত্য এবং তার ওপরই বিশ্বাস রাখা আবশ্যক | কেননা, ফেরআউনের সম্প্রদায়ের কাছে বনি ইসরাইরের প্রাণের কোনো মুল্যই ছিলো না যে, হযরত মুসা আ.-এর হতো। আর দ্বিতীয় কথা হলো, তাওরাতের বর্ণনার সঙ্গে এটি একটি স্বাভাবিক সংযোগ, যা বিশ্বাস ও জ্ঞানের সঙ্গে করা হয়েছে। হযরত মুসা আ. ও মাদয়ান ভূমি গযরত শুআইব আ.-এর ঘটনাবলিতে মাদয়ান সম্পর্কে অনেককিছু লেখা হয়েছে। হযরত মুসা আ. যখন মিসর থেকে বের হয়ে যেতে সংকল্প করলেন, তখন তিনি মাদয়ান দেশকেই মনোনীত করলেন। মাদয়ানের লোকালয়টি মিসর থেকে অষ্টম মঞ্জিলে অবস্থিত ছিলো ।১৯ মাদয়ানকে সম্ভবত তিনি এইজন্য মনোনীত করেছিলেন যে, মাদয়ানবাসীদের এই গোত্রটি হযরত মুসা আ.-এর নিকটতম আত্মীয়তার সূত্রে আবদ্ধ ছিলো। কেননা, মুসা আ. ছিলেন হযরত ইসহাক বিন হযরত ইবরাহিম আ.-এর বংশধর আর মাদয়ানের এই গোত্রটি হলো হযরত ইসহাক আ.-এর ভাই মাদয়ান বিন ইবরাহিম আ.-এর বংশ থেকে উদ্ভূত । ০০ তা রুল উম্ম ওয়াল মুবুক, আবু জাফর মুহা্যদ বিল জারির আত-তাবরি, ১ম খণ্ড, ০৫, সাঈদ বিন জুবাইর রা. থেকে বর্ণিত। ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।