হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ২৮০ 050 ৩৪৩০ ০১9০0 জআ। 205০) এ 458 ০1 ও “অতএব, তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও এবং বলো, আমরা তো জগৎসমূহের প্রতিপালকের রাসুল । বনি ইসরাইলকে তুমি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও।” [সুরা শুআরা : আয়াত ১৬-১৭] সুরা শুআরার এই আয়াত এ-বিয়ষটির গুরুত্ব এত উঁচুতে তুলে ধরেছে যে, হযরত মুসা আ.-এর মতা উচ্চ মর্যাদাশীল ও উলুল আযম (দৃঢ়প্রতিজ্ঞ) নবীর নবৃওতের উদ্দেশ্যই যেনো ছিলো আম্ষিয়ায়ে কেরামের বিখ্যাত বংশ বনি ইসরাইলকে ফেরআউনের অত্যাচারী ও কুফরি শক্তির নিগড় থেকে মুক্ত করা এবং তাদেরকে স্বাধীনতা উপহার দেয়া । তা ছাড়া সুরা আ'রাফের আয়াতগুলো যদি গভীর দৃষ্টি ও মনোযোগের সঙ্গে পাঠ করা হয়, তবে তাতেও এ-বিষয়টিই স্পষ্টভাবে প্রতীয়মান হয়। হযরত মুসা আ. ফেরআউনের দরবারে প্রথমে তার নবুওতের ঘোষণা দেন। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হেয়ায়েতের দাওয়াত দেন। মুজেযা ও নিদর্শনসমূহের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। এরপর তিনি তার নবুওত ও রিসালাতের চূড়ান্ত উদ্দেশ্য ব্যক্ত করেন : “বনি ইসরাইলকে তোমার দাসত্ব থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও ।' আবার এ-বিষয়টিও লক্ষণীয় যে, নবুওত ও রিসালাতের দাবি পেশ করার পর হযরত মুসা আ. এক দীর্ঘকাল মিসরে অবস্থান করেছেন। তারপরও ততক্ষণ পর্যন্ত তাদের ওপর হেদায়েতের বিধান (তাওরাত) নাধিল হয় নি যতক্ষণ না তারা ফেরআউনের দাসত্ব ও গোলামি থেকে স্বাধীনতা লাভ করেছে এবং অত্যাচারী শক্তির কবল থেকে মুক্তি লাভ করে পবিত্র ভূমিতে ফিরে এসেছে। )4০। 15135 “সুতরাং, হে বুদ্ধিমান ও জ্ঞানীগণ, তোমরা উপদেশ গ্রহণ করো । ফএসাড্,21100119.0010)
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।