হযরত মুসা আ. উচ্চমর্যাদাশীল নবী ও রাসুল এবং নবুওতের যাবতীয় পূর্ণতাসূচক গুণের অধিকারী হওয়ার পর এই উক্তি করলেন যে, আমি বর্তমানে সর্বশ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী। তখন আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিলেন এবং হযরত খিযির আ.-এর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। আল্লাহ তাকে এই শিক্ষা প্রদান করলেন যে, সমস্ত পূর্ণ তাসূচক গুণ থাকা সত্তেও আল্লাহ তাআলার জ্ঞানের রহস্যসমূহ অসীম ও ব্যাপক। রহস্যময় কয়েকটি বিষয়ের জ্ঞান তিনি একজন বুযুর্গ ব্যক্তির কাছে প্রকাশ করেছেন । আর হযরত মুসা আ. সেই রহস্য বুঝতে অক্ষম হলেন। উনিশ. ইসলাম ধর্মের অনুসারীদের জন্য দাসত্ব মারাত্মক লানত ও অভিশাপ; আল্লাহ তাআলার একটি বড় শাস্তি। আর দাসত্ব তৃপ্তি ও মনোতুষ্টি লাভ করা আল্লাহ তাআলার আযাব ও গযবরে প্রতি সন্তষ্ট ও তৃপ্ত হওয়ার শামিল। এ-কারণেই হযরত মুসা আ. ফেরআউনকে সত্যের প্রতি আহ্বান জানিয়ে প্রথমেই দাবি করলেন___বনি ইসরাইলকে তোমার দাসতৃ ও গোলামি থেকে মুক্ত করে দাও। যাতে তারা আমার সঙ্গে থেকে স্বাধীনভাবে আল্লাহ তাআলার একত্বের অনুসারী ও তার ইবাদতকারী হয়ে থাকতে পারে এবং তাদের ধর্মীয় জীবনের কোনো শাখাতেই যেনো অত্যাচারী ও কুফরি শক্তি প্রতিবন্ধক না হয়ে দাড়ায়। আল্লাহ তাআলা কুরআনে বিষয়টিকে ব্যক্ত করেছেন এভাবে__ ০ ৫ ১ এ৮ 3০ 0 ভএআ। ০১ ৩০৯০ তা 5৯ ৫ ০% 9৪) ৪১৬) 3০০ ৬ ৮০:46 শর) ৮ এ শি এ ৫ এএ। ৪ (-১৮৭। 'এবং মুসা বললো, “হে ফেরআউন, আমি তো জগৎসমূহের প্রতিপালকের কাছ থেকে প্রেরিত। এটা স্থির নিশ্চিত যে, আমি আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত বলবো না। (আমার জন্য এটা কখনোই শোভনীয় নয় যে, আমি আল্লাহ তাআলার সম্পর্কে সত্য ব্যতীত অন্যকিছু বলি।) আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট প্রমাণ এনেছি, সুতরাং বনি ইসরাইলকে তুমি আমার সঙ্গে যেতে দাও ।” [সুরা আরাফ : আযাত ১০৪-১০৫] ফএসাড্,21100119.0010)
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।