Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম গ ২৬ ৩৩৪ ৬৩তকতস৮ইনসতজতিতত১৩০০নশন পি নকগিজজজজতলতিবনিতিতক০৯৬৬জ জন এজজিহিউনীত্রকজততহিতজতজনতকিহিতিতড৬জিডজশততিছিসিউক কচির তত ১৩৬৬৬ লিবিলিরললললর বর প্রীতিদায় হবে। অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করে নেবো এবং তার জীবন ও অস্তিত্ব আমাদের জন্য কল্যাণকর প্রমাণিত হবে। অর্থাৎ এই শিশু যদি সেই ইসরাইলি শিশুই সাব্যস্ত হয়, যে হবে তোমার স্বপ্রের ব্যাখ্যার উদ্দেশ্য, তবে আমাদের ভালোবাসা ও প্রতিপালনের কোল হযতো তাকে ক্ষতিকর হওয়ার পরিবর্তে কল্যাণকর করে দেবে। কিন্ত ফেরআউন ও তার বংশের লোকেরা কি জানতো যে, আল্লাহপাকের অদৃষ্টলিপি তাদের প্রতি হাসাহাসি করছে। রাব্বুল আলামিনের অপার মহিমা লক্ষ করুন, ফেরআউনকে সম্পূর্ণ ও অজ্ঞ ও অনবহিত রেখে তাকে তার শক্রর রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে দিলেন। মোটকথা, তখন এই প্রয়োজন দেখা দিলো যে, শিশুটির জন্য দুগ্ধ দানকারিণী ধাত্রী নিযুক্ত করা হোক। কিন্তু আল্লাহ তাআলা মুসা আ.-এর মায়ের সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করার জন্য শিশুর স্বভাব এমন করে দিলেন যে, সে কোনো রমণীর স্তনে মুখই লাগায় না। রাজমহলের ধাত্রী চেষ্টায় ব্যর্থ হয়ে বসে গেলো; কিন্তু মুসা আ. কোনো স্তন থেকেই দুধ পান করলেন না। মুসা আ.-এর বোন মারইয়াম সব অবস্থা দেখছিলেন। তিনি বললেন, অনুমতি পেলে আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি। তিনি অত্যন্ত সৎ স্বভাবশালিনী এবং এই কাজের জন্য খুবই উপযোগী । নির্দেশ পেলে বরং এখনই তাকে আমি আমার সঙ্গে করে নিয়ে আসতে পারি । ফেরআউনের স্ত্রী ধাত্রীকে আনার জন্য নির্দেশ দিলেন। আর মুসা আ.-এর বোন মাকে নিয়ে আসার জন্য আনন্দচিত্তে বাড়ির দিকে চলে গেলেন। হযরত শাহ আবদুল কাদির দেহলবি রহ. তার তাফসিরগ্রন্থ “মুযিহুল কুরআন'-এ লিখেছেন, ফেরআউনের স্ত্রী (আসিয়া) ছিলেন বনি ইসরাইল বংশোদ্ভূত এবং তিনি মুসা আ.-এর চাচাতো বোন ছিলেন। তিনি মুসা আ.-এর বোনের ধাত্রী আনার কথায় বুঝে ফেলেছিলেন যে, শিশুটি বনি ইসরাইলেরই সন্তান ।+ ১৪ মুফাস্সিরগণ ফেরআউনের এই স্ত্রীর নাম আসিয়া বলেছেন। কুরআন মাজিদ ফেরআউনের স্ত্রীকে মুমিন সাব্যস্ত করেছে। তা সত্তেও তাকে ইসরাইলি বংশোত্ূত ও মুসা আ.-এর চাচাতো বোন বলা একটি দুর্বল মত । বিশুদ্ধ মত এই যে, তিনি ফেরআউনের বংশেরই নারী ছিলেন। (তাফসিরে রুহুল মাআনি, বিংশ খণ্ড, পৃষ্ঠা ১॥| ফএডাড,211000119.0010)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।