Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

যে-ভূমি সম্পর্কে ইহুদিদের আকিদা এই যে, তা পবিত্র ভূমি এবং তাতে দুধ ও মধুর নহর প্রবাহিত রয়েছে? দ্বিতীয় প্রশ্ন এই যে, কোনো অপরিহার্য কারণে তাদেরকে এই পবিত্র ভূমি ত্যাগ করতেই হয়েছিলো, তবে তারা কী কারণে তাদের নিকটস্থ সবুজ, সতেজ, মনোরম অঞ্চলসমূহ ছেড়ে এমন এক অঞ্চলে এসে বসবাস করতে শুরু করলো, গাছপালা এবং জীবন ধারণের উপযোগী সরঞ্জাম ও উপকরণসমূহ পর্যাপ্ত পরিমাণে ছিলো না? অথচ মিসর তাদের আবাসভূমির কাছেই ছিলো। ইরাক তাদের পুরাতন দারুল হিজরত ছিলো এবং নিকটবর্তাও ছিলো। আর উত্তর দিকে সিরিয়া ছিলো তাদের আবাসভূমির সংলগ্ন। এই স্থানগুলো অত্যন্ত সবুজ, সতেজ ও সভ্যতার সরঙ্জামও উপকরণসমূহের কেন্দ্রভূমি ছিলো । ইতিহাস তো প্রথম প্রশ্বের জবাব এই দিচ্ছে যে, খ্রিস্টপূর্ব ৭০১ সালে রোমান সম্রাট তিতাউস (ণ00০5)-এর যুগে বনি ইসরাইলিরা ফিলিস্তি নের প্রিয় ও পবিত্র ভূমি থেকে বের হতে বাধ্য হয়েছিলো । স্ম্রাট তিতাউস সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে ফিলিস্তিন ভূমিকে ধ্বংস করে উলট-পালট করে দিয়েছিলো । বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে ফেলেছিলা । যে-দুর্গটির জন্য ইহুদিরা গৌরববোধ করতো, যার দৃঢ়তা ও আড়ম্বরপূর্ণ নির্মাণের দৃষ্টান্ত পেশ করতো এবং যার সাজ-সরঞ্জাম এবং স্ব্ণ-রৌপ্য-মোড়ানো তৈজসপত্রের জন্য তারা গর্বিত ছিলো, অত্যাচারী তিতাউস সেগুলোকে ভেঙে-চুরে নষ্ট করে দিয়েছিলো । আর অতি মূল্যবান সরজ্জামগুলোর সব লুষ্ঠন করে নিয়ে গিয়েছিলো । দ্বিতীয় জিজ্ঞাসার জবাই এই যে, ইহুদিরা তাওরাতে পাঠ করেছিলো এবং তাদের নবীদের মুখে শুনতে পেয়েছিলো যে, আল্লাহ তাআলা এক সময় তার এই নবুওতের পদকে বনি ইসরাইল থেকে ফিরিয়ে নিয়ে তাদের ভ্রাতুবংশ বনি ইসরাইলের মধ্যে নতুনরূপে দান করবেন। তারা এটাও জানতো যে, সেই নবী ইয়াসরিবে (মদীনায়) আগমন করবেন । ইয়াসরিব হবে সেই নবীর “দারুল হিজরত" এবং তার দাওয়াতে ইসলামের কেন্দ্রস্থল । মূর্তিপূজকদের বিরুদ্ধে তার মুজাহিদি জীবন সফলকাম হবে । আলাইহিমুস সালাম-এর সত্যের আহ্বান শির উচু করে দীড়াবে। সুতরাং, যখন ইহুদিরা মূর্তিপূজক স্ম্রাট তিতাউসের শক্তির কাছে অক্ষম ও অপারগ হয়ে গেলো, তখন তারা হেজাযের ইয়াসরিব বা মদিনাকেই ফএভাড,21100119.0010)

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।