এই কামনা করা উচিত নয় যে, আমাদের আমুদ্ধাল বৃদ্ধি পাক; আমাদের এই আকাঙ্ক্ষা করা উচিত যে, জীবনের যে-সময়টুকু আমরা লাভ করেছি তা যেনো পবিভ্রতা ও উন্নত চরিত্রের সঙ্গে পূর্ণ হয়। যাতে আল্লাহ তাআলার রহমত লাভ করা যায় এবং মৃত্যু সত্যিকারের অনন্ত জীবনে পরিণত হয়। সুতরাং, এখন আবু হুরায়রা রা. থেকে বর্ণিত উল্লিখিত হাদিসের বাক্যগুলোর ব্যাখ্যা এমনই হওয়া সমীটীন। হযরত মুসা আ.-এর খেদমতে প্রথম যখন মৃত্যুর ফেরেশতা আগমন করলেন তখন তিনি মানুষের আকৃতিতে আগমন করেছিলেন। হযরত মুসা আ. তাকে এই অবস্থায় দেখে চিনতে পারেন নি। যেমন : হযরত ইবরাহিম আ. ও হযরত লুত আ. আযাবের ফেরেশতাগণকে প্রথমে চিনতে পারেন নি। হযরত মুসা আ.-এর কাছে এটা অপছন্দনীয় ব্যাপার মনো হলো যে, একজন অপরিচিত লোকের বিনা অনুমতিতে তার নির্জন কক্ষে ঢুকে পড়া এবং তাকে মৃত্যুর সংবাদ দেয়ার কী অধিকার থাকতে পারে? এই ভেবে তিনি মৃত্যুদূতের গালের ওপর সজোরে চড় কষালেন। ফেরেশতা মানুষের আকৃতিতে এসেছিলেন। মানুষের মুখে চড় কষালে যে-ফল দীড়ায়, এখানেও তা-ই ঘটলো । ফেরেশতার একটি চোখ বিনষ্ট হয়ে গেলো । কিন্তু আযাবের ফেরেশতারা ধীরে ধীরে হযরত ইবরাহিম আ. ও হযরত লুত আ.-এর কাছে নিজেদের পরিচয় তুলে ধরেছিলেন, আর মুসা আ.-এর ক্ষেত্রে মৃত্যুর ফেরেশতা তাকে কোনো কিছু না জানিয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে গিয়ে পৌছলেন। আল্লাহ তাআলা পুনরায় তাকে ফেরেশতার আকৃতিতে ফিরিয়ে নিলেন এবং এভাবে তিনি ওই ক্ষত থেকে মুক্ত হয়ে গেলেন। যা মানবাকৃতিতে থাকার অবস্থায় চোখ হারানো ফলে সৃষ্টি হয়েছিলো । মৃত্যুর ফেরেশতা হযরত মুসা আ.-এর মনোভাব বুঝতে না পেরে মনে করলেন, হযরত মুসা আ. মৃত্যুর নাম শুনে ক্রোধান্বিত হয়ে উঠেছেন এবং তিনি মৃত্যু চান না। তাই তিনি আল্লাহর দরবারে গিয়ে বললেন, “আপনার এই বান্দা মৃত্যু চান না।' আল্লাহ তাআলা ফেরেশতার ভুল বুঝা এবং হযরত মুসা আ.-এর মর্যাদা উভয়টি প্রকাশ করার জন্য ফেরেশতাকে বললনে, “তুমি আবার যাও এবং মুসাকে আমার এই পয়গাম শোনাও ।" একটি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পয়গাম লাভ ফ্সাড/,21100119.0010)
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।