Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ২৫০ 5৩৭৩০০০০৯৯৪ ৮৪৯৪৪৩৩ ৪৪ তডজসজসসতএতকক ৯৯৪ $উররিসলজ রও তকিকতিসত তরিকত ৪৩৩৯ জতজতজতিতিতলিডিজিজিজলিজতজহ জতএত৪৪ক ৪ হকঠক১৬ক তর বরজ্জজ্জতজ্জ্িজ্উনতকগিতনতজতিজিভিতিউতজজিকিউিউডিউিজঙতততত তত হযরত খিযির আ.-এর ঘটনা সম্পর্কে আরো অনেক বিচিত্র ও বিস্ময়কর বর্ণনা তাফসির ও ইতিহাসের কিতাবে উদ্ধৃত করা হয়েছে। গবেষকগণের মতে, তার সবগুলোই অমূলক ও ইসরাইলি রেওয়ায়েত থেকে সংগৃহীত । সুতরাং নির্ভরযোগ্য নয় ।১০ “দুই সমুদ্বের সংযোগস্থল'__এখানে কোন্‌ দুই সমুদ্র এবং তাদের ₹যোগস্থল বলতে কোন্‌ স্থানটি উদ্দেশ্য, এ-সম্পর্কে মুফাস্সির ও ইতিহাসবেত্তাদের বিভিন্ন অভিমত বর্ণনা করা হয়েছে। কিন্তু তাদের যাবতীয় অভিমতের মধ্যে কোনো অভিমতই মীমাংসামূলক নয় । অবশ্য যারা সাগর দুটিকে ভূমধ্য সাগর ও লোহিত সাগর এবং তাদের সংযোগস্থল উদ্দেশ্য করেছেন তারা কিয়াস ও যৌক্তিকতার নিকটবর্তী বলে মনে হয়। আর এটা যে-সময়ের ঘটনা, তখন সম্ভবত এই দুটি সাগরের মধ্যে একটি মিলনরেখা বিদ্যমান ছিলো। যার ওপর হযরত খিযির আ. ও হযরত মুসা আ.-এর মধ্যকার এই ঘটনা ঘটেছিলো । কেননা, মিসর থেকে বের হওয়া এবং তীহ ময়দানে অবস্থানের সময় বাহ্যিকভাবে এই দুটি সমুদ্রের সঙ্গেই এই ঘটনা সম্পর্কিত হতে পারে। হযরত আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রহ. বলেন, এটা ওই স্থান, যাকে আজকাল আকাবা নামে বিখ্যাত হয়েছে। হযরত মুসা আ.-এর ইন্তেকাল ইতোপূর্বে যেসব ধৈর্যের পরীক্ষামূলক অবস্থার কথা আলোচনা করা হয়েছে সেসব অবস্থায়ই হযরত মুস আ. যথারীতি বনি ইসরাইলের হেদায়েত ও সংশোধনের কাজে নিমগ্ন ছিলেন। একজন “উলুল আযম' (দৃঢ়প্রতিজ্ঞ) নবী রাসুল যেমন কষ্ট ও যন্ত্রণা ভোগ করে এবং সমস্ত বিরোধিতা ও শক্রতা সহ্য করে ধৈর্যের সঙ্গে তার দায়িত্ব পালন করেন এবং সত্যের পথে অবিচল থাকেন হযরত মুসা আ. তা-ই করেছিলেন। অবশেষে তার পরকালের ডাকে সাড়া দেয়ার সময় চলে এলো । ১৪০ বিস্তরাতি আলোচনার জন্য দেখুন : আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড: আল- বাহরুল মুহিত, ২য় খণ্ড; রুহুল মাআনি, ১৫শ খণ্ড; উমদাতুল কারি শারহ সহিহিল বুখারি, বদরুদ্দিন আল-আইনী, ৭ম খণ্ড; আল-ইসাবা, ১ম খণ্ড। ফএডাড/,21100119.0010)

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।