বরং এর বিপরীতে কুরআন মাজিদের আয়াতসমূহ এবং সহিহ হাদিসসমূহ জোরালোভাবে তার মৃত্যু হওয়াকেই সমর্থন করছে। শাইখুল ইসলাম তাকিযুদ্দিন বিন তাইমিয়া রহ., ইবনুল কায়্িম আল- জাওযিয়্যা রহ., ইমাদুদ্দিন বিন কাসির রহ., আবুল ফারাজ ইবনুল আবু তাহের বিন আল-গুরাবি রহ., আলি বিন মুসা আর-রেযা রহ., ফযল বিন নাসির রহ., কাজি আবু বকর বিন আল-আরাবি রহ., আবু বকর মুহাম্মদ বিন আল-হাসান রহ., প্রমুখ উচ্চ মর্যাদাশীল মুহাদ্দিস ও মুফাস্সির হযরত খিযির আ.-এর ইন্তেকাল করেছেন বলেই মত পোষণ করতেন। সুতরাং, যে-সকল আলেম হযরত খিযির আ. জীবিত রয়েছেন বলে 'ইজমা"র দলিল বর্ণনা করেছেন, তা নিশ্চিতভাবেই সনদহীন। বিখ্যাত মুফাস্সির আবু হাইয়ান আল-আন্দালুসি “ইজমা"র দাবির বিরুদ্ধে এই দাবি করেছেন যে, অধিকাংশ উলামায়ে কেরামের মত এটাই যে, হযরত খিযির আ. ইন্তেকাল করেছেন। উপরিউক্ত আলোচনার সারমর্ম : আল্লাহ তাআলা হযরত মুসা আ.-এর সাক্ষাৎ এমন বুযুর্গ ব্যক্তির সঙ্গে করিয়েছিলেন যার নাম ছিলো খিষির। তাকে সৃষ্টিজগতের গৃঢ়তত্ব সম্পর্কে এমন কতিপয় জ্ঞান দান করা হয়েছিলো যা হযরত মুসা আ.-কে দান করা হয় নি। হযরত মুসা আ.- এর স্তর ও মর্যাদা হযরত খিষির আ.-এর মর্যাদা থেকে অনেক উর্ধ্বে ছিলো। কুরআন মাজিদ হযরত খিযির আ.-এর আলোচনা যেভাবে করেছে তা থেকে প্রমাণিত হয় যে তিনি নবী ছিলেন। তারপরও উত্তম মনে হয় যে, কুরআন মাজিদ এই ব্যাপারটাকে যেভাবে অস্পষ্ট রেখেছে, আমরা কেবল ততটুকুর ওপরই ঈমান রাখি এবং তার চেয়ে অধিক তস্তানুসন্ধানে প্রবৃত্ত না হই। এটাই হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.- এর বক্তব্য। আর হযরত খিযির আ.-এর চিরস্থায়ী জীবন লাভ করার ব্যাপারে শরিয়তসম্মত ও এঁতিহাসিক কোনো প্রমাণই নেই। সুতরাং, নিঃসন্দেহে এ-কথা বলা যেতে পারে যে, তিনিও স্বাভাবিক বয়সে উপনীত হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।