Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ২৪৬ তার উপাধি অথবা তার বংশপরিচয়-সম্পর্কিত যাবতীয় আলোচনা প্রমাণহীন এবং শুধু আনুমানিক কথার পর্যায়ভুক্ত। আর দ্বিতীয় জিজ্ঞাসা সম্পর্কে প্রবল মত এই যে, তিনি নবী ছিলেন। নবুওতের মর্যাদার জন্যই প্রযোজ্য হতে পারে। ওলিত্ের মর্যাদা তার চেয়ে অনেক নিম্নত্তরের। যেমন : খিষির আ. যখন বালকটিকে হত্যা করার কারণ বর্ণনা করলেন, তখন তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন, এই কাজ আমি আমার স্বাধীন ইচ্ছায় করি নি; বরং আমার প্রতিপালকের রহমতের বদৌলতে হয়েছে।' বলা বাহুল্য, কোনো ওলির পক্ষে সম্ভব নয় যে, তিনি ইলহাম দ্বারা অর্থাৎ, ইলহামপ্রাপ্ত হয়ে কাউকে হত্যা করে ফেলেন। কেননা, ইলহামের মধ্যে ভুল বোঝার সম্ভাবনা রয়েছে। আর এ-কারণেই আউলিয়া কেরামের কাশফের মধ্যে বিপুল পরিমাণ বৈপরীত্য পাওয়া যায়। এজন্যই আউলিয়া কেরামের কাশফ ও ইলহামকে শরিয়তের দলিল বলে গণ্য করা হয় নি। সুতরাং, সৃষ্টি-বিষয়ক গৃঢ়তত্ত্ুসমূহের মধ্যে একটি রহস্যময় গুঢ়তত্ব যার অনুষ্ঠান বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত খারাপ ও খুব বড় অপরাধ__-এমন বিষয় কেবল আল্লাহর ওহি দ্বারাই সম্পন্ন হতে পারে। এ-আয়াতটি ছাড়া হযরত মুসা আ. ও হযরত খিযির আ.-এর মধ্যকার কথোপকথনকে যে- বর্ণনাশৈলীতে ব্যক্ত করা হয়েছে, তা-ও এ-কথার সমর্থন করে যে, খিযির আ. নবী ছিলেন। এ-কারণেই হযরত মুসা আ.-এর মতো উচ্চস্তরের নবী হযরত খিযির আ.-এর সাহচর্য লাভ এবং তার সৃষ্টিরহস্য-সম্পর্কিত জ্ঞান চাক্ষুষ দর্শনের জন্য আবদার করেছিলেন এবং এ-কারণেই হযরত খিযির আ.-কে গর্বের সঙ্গে নিজের জ্ঞানবত্তার প্রকাশ ও হযরত মুসা আ.-এর জ্ঞানের সঙ্গে তুলনা করতে দেখা যাচ্ছে। তবুও নবুওত ও রিসালাতের যাবতীয় পূর্ণতামূলক গুণের বিচারে হযরত মুসা আ.-এর মর্যাদা হযরত খিষির আ.-এর মর্যাদা অপেক্ষা অনেক উধ্র্বে। কেননা, মুসা আ. আল্লাহ তাআলার নবী ছিলেন এবং উচ্চ মর্যাদাশীল রাসুলও ছিলেন। তিনি নতুন শরিয়তের ধারক, আসমানি কিতাবের বাহক এবং রাসুলগণের মধ্যেও উলুল আযম (দৃঢ়প্রতিজ্ঞ) রাসুল । সুতরাং হযরত খিযির আ.-এর আংশিক জ্ঞান__যা সষ্টিজগতের ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।