Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ ০1); ২. ইলিয়া বিন মালকান (০৬১ ৩ ৩১); ৩. খিযরুন, ইলয়াস, মুআম্মার, আল-ইয়াসা ইত্যাদি ।১৩৯ দ্বিতীয় প্রশ্নের জবাবে কেউ কেউ বলেন, তিনি কেবল পুণ্যবান বান্দা ও ওলি ছিলেন। কেউ কেউ বলেন, তিনি রাসুল ছিলেন। কিন্ত জমহুর মুফাস্সিরগণ বলেন, খিযির আ. রাসুল ছিলেন না এবং কেবল ওলিই ছিলেন না; বরং তিনি নবী ছিলেন। আর তৃতীয় প্রশ্নের জবাবে কতিপয় আলেমের ধারণা, খিষির আ.-কে অমরত্ব দান করা হয়েছে। তিনি এখনো জীবিত আছেন। তারা এই প্রসঙ্গে কিছু কাহিনি ও রেওয়ায়েত বর্ণনা করে থাকেন। আর উচ্চ মর্যাদাশীল তত্ৃজ্ঞানীগণ বলেন, খিযির আ.-এর চিরকাল জীবিত থাকার প্রমাণ কুরআনেও নেই, হাদিসেও নেই। তিনি মানবজাতির মতো স্বাভাবিক মৃত্যুতে ইন্তেকাল করেছেন। মীমাংসা এই তিনটি মাসআলার মীমাংসা এই : প্রথম বিষয়টি সম্পর্কে কুরআন মাজিদে কিছুই উল্লেখ করা হয় নি; হযরত খিযির আ.-এর নামও উল্লেখ করা হয় নি এবং তার উপাধিও উল্লেখ করা হয় নি। “আমার বান্দাগণের মধ্যে থেকে একজন বান্দা' বলে তার ঘটনা বর্ণনা করা হয়েছে। অবশ্য বুখারি শরিফ ও মুসলিম শরিফের সহিহ হাদিসে তাকে খিষির নামে উল্লেখ করা হয়েছে। সুতরাং, আমরা যদি এতিহাসিক বর্ণনার দ্বারা তার নাম ও উপাধির সন্ধান লাভ করতে পারতাম তবে সহজেই এ-কথা বলতে পারতাম, এটা তার নাম আর ওটা তার উপাধি । কিন্তু এ-সম্পর্কে ইতিহাসের বর্ণনা এতো এলোমেলো যে, তা দ্বারা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সন্তভুব নয়। আমাদের সামনে তার ব্যক্তিত্বের পরিচয় শুধু এতটুকু আছে যে, তাকে খিযির বলা হয়েছে । আর এই যে, তিনি হযরত মুসা আ.-এর সময়সাময়িক ছিলেন। এর চেয়ে অতিরিক্ত তার নাম বা ১৯ ইমাদুদ্দিন বিন কাসির রহ. বলেছেন, খিযির আ.-এর বংশধালা এমন : ১৬৭০ ৫ ৬৪ বিন ফালিগ বিন আমির বিন শালিখ বিন আরফাখাশাদ বিন সাম বিন নুহ আ. 1) ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।