হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ঞ ২৪৪ ১5৪ ৩ক৯৪৪৩১৩৮৩৯৩এক কত তনকত্িজকজন্তজক্জশিপ্রিজ্ততজওততনপ্জগততচিততপ্জউততকিউচডিভ্বব্কডজততখকিশিতিিলতসহতততডত৯৯িজতবকিউনতগড্তব্কজ্বনতজউববজটক্ক্কগ্্টজিত্রজত্রতত ৬৯ সজসদহ্ককছ ৮১৭৭ পরিবর্তিত হয়ে যাবে। আর আমল ও দায়দায়িত্রে পরীক্ষার সমস্ত জগতই উল্টে-পাল্টে যাবে । কিন্ত্র দুনিয়া আমলের পরীক্ষাকেন্দ্র । সুতরাং, সৃষ্টিতত্তের গৃঢ় রহস্যসমূহ পর্দাবৃত থাকাই আবশ্যক । যেনো হক ও বাতিলের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা যে-পাল্লা নির্ধারণ করে দিয়েছেন তা অনবরত নিজের কাজ সমাধা করতে পারে । সুরা কাহফের এই আয়াতগুলো পাঠ করলে সহজেই অনুমান করা যায় যে, মুসা আ. উলুল আযম" (দৃঢ়প্রতিজ্ঞ) নবী ও উচ্চ মর্যাদাশীল রাসুল ছিলেন। শরিয়তের বিধি-নিষেধ প্রচার করাই ছিলো তার কর্তব্য-কর্ম। এ-কারণে তিনি সৃষ্টিতত্বের ওই গৃঢরহস্যের পদর্শনীকে সহ্য করতে পারেন নি। তিনি ধৈর্য ধারণ করে থাকার প্রতিশ্রুতি দেয়া সত্তেও শরিয়ত-বহির্ভূত কর্মকাণ্ড দেখে ধৈর্য রক্ষা করতে পারেন নি। তিনি হযরত খিযির আ.-কে সম্বোধন করে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিবৃত্ত থাকতে বলেন। এ-কারণে শেষ পর্যন্ত তাকে হযরত খিযির আ. থেকে বিচ্ছিন্ন হতে হলো । বুখারি শরিফের উপরিউক্ত হাদিসে সুরা কাহফে বর্ণিত ঘটনাবলি থেকে কিছু বক্তব্য অধিক বর্ণিত হয়েছে। এই বক্তব্য মূল ঘটনার সূচনা বা অধিক ব্যাখ্যাম্বরূপ বর্ণিত হয়েছে । সহিহ বুখারির হাদিসে এ-কথাও বলা হয়েছে যে, ওই পুণ্যবান ব্যক্তির নাম ছিলো খিযির। এখানে কয়েকটি বিষয় আলোচনাযোগ্য : ১. খিযির নাম না উপধি? ২. খিযির কি শুধু পুণ্যবান বান্দাই (ওলিই) ছিলেন, না নবী বা রাসুল ছিলেন? ৩. তিনি এখনো জীবিত না-কি তার ইন্তেকাল হয়ে গেছে? মুফাস্সিরগণের পক্ষ থেকে এই তিনটি প্রশ্নের জবাবে নানা ধরনের বক্তব্য ও মত বর্ণিত হয়েছে। প্রথম প্রশ্নের জবাবে কেউ কেউ বলেন, খিযির তার নাম; আর কেউ কেউ বলেন, এটি তার উপাধি । এরপর তার নাম সম্পর্কেও বিভিন্ন উক্তি রয়েছে। যেমন : বালইয়া বিন মালকান ( ৬. ফএসাড্,21100119.0010)
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।