Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

আমি ইচ্ছা করলাম নৌকাটি ক্রটিযুক্ত করতে; কারণ তাদের সামনে ছিলো এক রাজা, যে বল প্রয়োগ করে সব (ভালো) নৌকা ছিনিয়ে নিতো। (খুঁতযুক্ত মনে করে বাদশাহ নৌকাটিকে ছেড়ে দেবে ।) আর কিশোরটি, তার পিতা-মাতা ছিলো মুমিন । আমি আশঙ্কা করলাম১” যে, সে বিদ্বোহাচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে ব্রত করবে (কষ্ট ও যন্ত্রণা দেবে)। তারপর আমি চাইলাম যে, (আমি এই শিশুটিকে হত্যা করে ফেলি এবং) তাদের প্রতিপালক যেনো তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিব্রতায় মহত্তর ও ভক্তি-ভালোবাসায় ঘনিষ্ঠতর। আর ওই প্রাচীরটি, তা ছিলো নগরবাসী দুই পিতৃহীন কিশোরের, এর নিচে আছে তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিলো সত্কর্ম পরায়ণ। সুতরাং আপনার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে, তারা প্রাপ্তবয়স্ক হোক এবং তারা তাদের ধনভাপ্তার উদ্ধার করুক । আমি নিজ থেকে কিছু করি নি। (বরং আল্লাহ তাআলার নির্দেশে করেছি।) আপনি যে-বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা ।” [সুরা কাহফ : আয়াত ৭৮-৮২] কুরআন মাজিদ এই ঘটনার শুরুতে হযরত খিষির আ.-এর ইলম সম্পর্কে বলেছে, 1৮ 164: 84405? “আর আমি নিজের পক্ষ থেকে তাকে এক ইলম শিখিয়েছি।' আর ঘটনাগুলোর শেষে হযরত খিযির আ.-এর বক্তব্য উদ্ধৃত করেছে : ৬১: 44 ৩ “আমি এই ধরাবাহিক ঘটনাগুলো আমার নিজের পক্ষ থেকে করি নি।' এই দুটি বাক্য থেকে বুঝা যায় যে, আল্লাহ তাআলা খিযির আ.-কে কোনো কোনো বন্তর গঢ়তত্বের জ্ঞান দান করেছিলেন এই জ্ঞান ছিলো সৃষ্টিরহস্য এবং তার অভ্যন্তরীণ (বাতেনি) গৃঢ়তর্্ব-সংক্রান্ত। আর এগুলো ছিলো এমন বিষয়ের প্রকাশ যার দ্বারা আল্লাহ তাআলা সত্যপস্থীদের জন্য এ-কথাটি পরিষ্কার করে দিলেন যে, যদি বিশ্বজগতের যাবতীয় গুঢ়তত্্ব থেকে পর্দা সরিয়ে দিয়ে উন্মোচিত করে দেয়া হয়__ যেমন হযরত খিযির আ.-এর জন্য কোনো কোনো বিষয়ের গৃঢ়তত্ত উন্মোচিত করে দেয়া হয়েছিলো-_তাহলে দুনিয়ার সমস্ত বিধানই ১৩ অর্থাৎ, আমি আল্লাহর কাছ থেকে জানতে পারলাম। ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।