হযরত খিযির আ. বললেন, “তুলনাহীনভাবে আল্লাহ তাআলার সীমাহীন জ্ঞানের মোকাবিলায় আমার ও আপনার জ্ঞান এমনই তুচ্ছ, যেমন সমুদ্ধের অথৈ জলরাশির সামনে এই বিন্দুটি, যা পাখিটি পান করলো ।' নৌকা তীরে পৌছলো। তারা উভয়ে নৌকা থেকে অবতরণ করে একদিকে যাত্রা করলেন। তার সমুদ্রের তীর ধরে চলছিলেন। এক জায়গায় কিছু শিশু খেলা করছিলো । হযরত খিযির আ. এগিয়ে গিয়ে তাদের মধ্য থেকে একটি শিশুকে হত্যা করে ফেললেন । হযরত মুসা আ. আবার ধৈর্যহীন হয়ে পড়লেন। খিযির আ.-কে বললেন, “আপনি অন্যায়ভাবে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেললেন? এটা তো অত্যন্ত অন্যায় কাজ হলো।” হযরত খিযির আ. বললেন, 'আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম, আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ও সহনশীলতা রক্ষা করতে পারবেন না।' নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যেহেতু এ-বিষয়টি প্রথম ঘটনার চেয়ে কঠিন ছিলো, তাই হযরত মুসা আ. ধৈর্য ধারণ করতে অপারগ ছিলেন। হযরত মুসা আ. বললেন, “আচ্ছা, এবারও আমাকে ক্ষমা করুন। এরপর যদি আমি আর ধের্য ধারণ করতে সক্ষম না হই, তবে আমার আর কোনো আপত্তি করার সুযোগ থাকবে না। এরপর আমি আমার থেকে পৃথক হয়ে যাবেন ।' তারা উভয়ে আবার চলতে শুরু করলেন এবং চলতে চলতে একটি জনপদে এসে পৌছলেন। জনপদের অধিবাসীরা ছিলো সচ্ছল অবস্থাসম্পন্ন এব সব দিক থেকেই আতিথেয়তা করার উপযুক্ত। কিন্তু হযরত মুসা আ. ও খিযির আ.-এর মুসাফিরসুলভ আবেদন সত্তেও জনপদবাসীরা তাদেরকে অতিথি হিসেবে বরণ করতে অস্বীকৃতি জানালো । তারা তখনো জনপদের মধ্য দিয়ে চলছিলেন। হঠাৎ হযরত খিযির আ. এমন একটি ঘরের দিকে এগিয়ে গেলেন যার দেয়াল সামান্য হেলে পড়েছিলো এবং মাটিতে পতিত হওয়ার উপক্রম করছিলো । হযরত খিষির আ. হাতে ধাক্কা দিয়ে দেয়ালটিকে সোজা করে দিলেন। হযরত মুসা আ. পুনরায় খিযির আ.-কে প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, “আমরা মুসাফিররূপে এই জনপদে আগমন করেছি। কিন্তু তার অধিবাসীরা আমাদের আতিথেয়তাও করলো এবং রাতযাপনের জন্য কাসাসুল কুরআন (৪র্থ)- ১৬ ফএসাড্,21100119.0010)
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।