কে বললেন, হারুন তার নিজের লোকদের সঙ্গে গিয়ে মিলিত হবে। কেননা, আমি বনি ইসরাইলকে যে-রাজ্য দিলাম হারুন সেই রাজ্যে যেতে পারবে না। কারণ তোমরা 'মুরিবাহ'র ঝরনার কাছে আমার কথার বিপরীত কাজ করেছো। সুতরাং তুমি হারুন ও তার পুত্র আল- ইয়ারাযকে সঙ্গে নিয়ে হুর পাহাড়ের ওপর আসো এবং হারুনের পোশাক খুলে তার পুত্র আল-ইয়ারাযকে পরিয়ে দাও। কেননা, হারুন ওখানে মৃত্যুপ্রাপ্ত হয়ে তার নিজেদের লোকদের সঙ্গে মিলিত হবে। মুসা আ. আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে কাজ করলেন । তিনি বনি ইসরাইলের গোটা দলের চোখের সামনে হুর পাহাড়ের চুড়ায় আরোহণ করলেন। মুসা আ. হারুন আ.-এর পরিধেয় বস্ত্র খুলে তার পুত্র আল-ইয়ারাকে পরিয়ে দিলেন। হারুন আ. ওখানেই পাহাড়ের চুড়ার ওপর ইন্তেকাল করলেন। এরপর মুসা আ. ও আল-ইয়ারায পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে এলেন। বনি ইসরাইল শুনতে পেলো যে হযরত হারুন আ. ইন্তে কাল করেছেন। তাদের সব গোত্রের লোকেরা তিরিশ দিনব্যাপী শোক পালন করলো ।”১৩* হযরত মুসা ও খিযির আলাইহিমুস সালাম হযরত মুসা আ. এবং একজন বাতেনি ইলমে অভিজ্ঞ মহামানবের মধ্যে যে-সাক্ষাৎ ঘটেছিলো তা হযরত মুসা আ.-এর গোটা জীবনের ঘটনাবলির মধ্যে অত্যন্ত গুরুত্ৃপূর্ণ ঘটনা । হযরত মুসা আ. তার কাছ থেকে সৃষ্টিজগতের কতিপয় রহস্য ও গোপনীয় তথ্য অবগত হয়েছিলেন । সুরা কাহফে বিস্তারিত বিবরণের সঙ্গে এই সাক্ষাতের উল্লেখ রয়েছে। আর সহিহ বুখারিতে এই ঘটনা সম্পর্কে আরো কিছু অতিরিক্ত বিবরণ উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারিতে হযরত সাঈদ বিন জুবাষের 'রা. থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে : তিনি একবার আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর কাছে আরজ করলেন, নুফ আল-বাক্কালি €( ০% এ$/) বলেন, হযরত খিযির আ.-এর সঙ্গী মুসা এবং বনি ইসরাইলের সঙ্গী মুসা এক ব্যক্তি নন। খিষিরের সঙ্গী মুসা হলেন অন্য মুসা। হযরত আবদুল্লাহ বিন আব্বাস বললেন, আল্লাহর দুশমন মিথ্যা কথা বলছে। ১০" গণনা অধ্যায়, অনুচ্ছেদ ৬, আয়াত ২২-২৯। ফএডাড/,21100119.0010)
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।