হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম € ২৩৬ হতততহতততরতখএশিতিনরনকৰিককন ১৯০১ জর কজন র৪২৩৫৪২৩৯৯৯৯৯৯৯১৯৬৯৯৯৯৮০৯৩৬৯৪৯৬৮৮০৬৬তজততএ তি $্তজজগ্জজত্রকতকডজকতিহ্তিজতজ্নন্সনিত্জত হডরট্জ্তনসজতজতহিজ্তিন্তশ্ততজউগিতগিতত তত এখানকার তফাসিরে আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি “কাসাসুল আম্দিয়া' কিতাবে একটি দীর্ঘ আলোচনা করেছেন। তার ও মিসরের ওলামা মজলিসের মধ্যে এ-বিষয়ে যেসব আলোচনা হয়েছে সেগুলোকেও উদ্ধৃত করেছেন। কিন্তু আমরা উভয় ধরনের মতের সঙ্গে সম্পূর্ণভাবে একমত নই; বরং আমরা প্রাচীন মুফাস্সিরগণের মধ্যে ইমাদুদ্দিন বিন কাসির ও আবু হাইয়ানের প্রবল মতসমূহেরই সমর্থন করে থাকি । তাই আমরা নাজ্জারের দীর্ঘ আলোচনা পরিত্যাগ করলাম । হযরত হারুন আ.-এর ইন্তেকাল পূর্বে বর্ণিত ঘটনাসমূহে বলা হয়েছে যে, বনি ইসরাইল পবিত্র ভূমিতে প্রবেশ করতে অস্বীকার করলে আল্লাহ তাআলা মুসা আ.-এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে, এখন তোমাদেরকে চল্লিশ বছরকাল যাবৎ এই প্রান্তরেই ইতস্তত ঘুরে বেড়াতে হবে। এখন যারা প্রবেশ করতে অস্বীকার করেছে তাদের মধ্য থেকে কেউই আর পবিব্র ভূমিতে প্রবেশ করতে পারবে না। তার সঙ্গে বনি ইসরাইলকে এ-কথাও বলা হয়েছিলো যে, মুসা ও হারুনও তাদের কাছেই থাকবেন । কেননা, তাদের এবং তাদের পরবর্তী বংশধরদের হেদায়েত ও নসিহতের জন্য মুসা ও হারুন আ.-এর ওখানে থাকা একান্ত আবশ্যক। বনি ইসরাইল তীহ ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে পর্বতের এক চূড়ার কাছে গিয়ে পৌছলো। পাহাড়ের এই চূড়া “হুর' নামে বিখ্যাত ছিলো। এ-সময় হযরত হারুন আ.-এর কাছে পরলোকের ডাক এলো । তিনি ও হযরত মুসা আ. পাহাড়ের হুর চূড়ার ওপর আরোহণ করলেন। ওখানে কিছুদিন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকলেন। একসময় হযরত হারুন আ. ইন্তেকাল করলেন। হযরত মুসা আ. তার দাফন-কাফনের ব্যবস্থা করার জন্য নিচে নেমে এলেন এবং বনি ইসরাইলকে হারুন আ.-এর ইন্তেকাল সম্পর্কে সংবাদ প্রদান করলেন। তাওরাত এই ঘটনাকে নিম্নবর্ণিত ভাষায় বর্ণনা করেছে : “এরপর বনি ইসরাইলের গোটা দল কাবেস থেকে যাত্রা করে হুর নামক পাহাড়ের কাছে পৌছলো। আল্লাহ তাআলা হুর পাহাড়ের ওপর-_যা 'আদওয়াম' সীমান্তের সঙ্গে মিলিত ছিলো-___হ্যরত মুসা ও হারুন আ.- ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।