হযরত আবু হুরায়রা রা. বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, “হযরত মুসা আ. অত্যন্ত লঙ্জাশীল ছিলেন। এমনকি তিনি তার দেহের কোনো অংশের ওপরই কারো দৃষ্টি পড়তে দিতেন না। পক্ষান্তরে বনি ইসরাইলিরা সর্বসাধারণের সামনে নগ্ন হয়ে গোসল করতে অভ্যত্ত ছিলো । তারা একে অন্যের লজ্জাস্থানের দিকে তাকাতো। এ-কারণে তারা হযরত মুসা আ.-কে উত্যক্ত করতো এবং আ.-এর বিশেষ জঙ্গে শ্বেতরোগের দাগ রয়েছে ।' কখনো তারা বলতো, “তার কুরুণ্ডিয়া রোগ (অণ্ডকোষ বৃদ্ধির ব্যাধি) আছে। বা এ-জাতীয় অন্যকোনো খারাপ রোগ আছে। এ-জন্যই তিনি পৃথক স্থানে গোপনে গোসল করে থাকেন ।' হযরত মুসা বনি ইসরাইলের এসব অপবাদ শুনে নীরব থাকতেন। অবশেষে আল্লাহ তাআলার ইচ্ছা হলো মুসা আ.-কে এসব অপবাদ থেকে মুক্ত ও পবিত্র করবেন । মুসা আ. একটি পৃথকভাবে আড়ালে গোসল করার প্রস্ততি নিচ্ছিলেন। তিনি তার পরনের কাপড় খুলে একখণ্ড পাথরের ওপর রাখলেন । তখনই পাথরটি আল্লাহ তাআলার আদেশে তার স্থান থেকে নড়ে উঠলো এবং যেখানে সর্বসাধারণের সামনে বনি ইসরাইলিরা নগ্ন অবস্থায় গোসল করছিলো, পাথরটি মুসা আ.-এর কাপড় নিয়ে ঠিক ওখানে গিয়ে পৌছলো। হযরত মুসা আ. ঘাবড়ে গিয়ে ও ক্রোধান্বিত হয়ে পাথরের পেছনে পেছনে এই বলে ছুটলেন, হে পাথর, আমার কাপড়! হে পাথর, আমার কাপড়! পাথরের সঙ্গে সঙ্গে মুসা আ.-ও সাধারণ মানুষের সামনে এসে পৌছলেন এবং সবাই দেখতে পেলো যে, হযরত মুসা আ. তাদের দোষারোপ করা সমস্ত রোগ ও ব্যাধি থেকে পবিভ্র। হযরত মুসা আ.-এর ওপর এই ঘটনার প্রভাব এত অধিক হলো যে, ক্রোধে অধীর হয়ে পাথরটির ওপর তার লাঠি দিয়ে কয়েকটি আঘাত করলেন। ওই পাথরের ওপর তার প্রত্যেকটি আঘাতেরই দাগ বসে গেলো ।”১৯ ইমাম বুখারি ও মুসলিম এই ঘটনাটিকে বিভিন্ন সনদের সঙ্গে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি সনদে এই ঘটনাকে সুরা আহ্যাবের ওই ১০১ সহিহ বুখারি : হাদিস ২৭৪; সহিহ মুসলিম : হাদিস ২৯৬। ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।