মুজেযার সীমা থেকে বের হয়ে যায়। পক্ষান্তরে যেসব খোদাদ্রোহী ইসলামের সর্বজন স্বীকৃত আকিদা মুজেযাকে বিশ্বাস ও স্বীকারই করে না এবং সেজন্য কুরআন মাজিদের এসব ঘটনাকে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বিকৃত করে দেওয়াই জরুরি মনে করে, তাদের জন্য প্রথম মুল মুজেযার সম্ভাবনা নিয়েই আলোচনা হওয়া উচিত। যাইহোক । এরপর আন্লাহ তাআলা বলেছেন, এসব মহান মুজেযাসমূহ চাক্ষুষ দর্শন করা এবং তাদের প্রতি আল্লাহপাকের অসীম অনুগ্রহ ও দয়া থাকা সত্তেও ওইসব দুর্ভাগাদের ওপর কোনো ক্রিয়াই হলো না। তারা একইভাবে বক্র স্বভাব ও ঘাউড়ামির ওপর গো ধরে থাকলো । সত্যকে কবুল করার জন্য তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেলো; বরং অনবরত নাফরমানি ও অবাধ্যতা তাদের ভালো কাজের যোগ্যতাকেই ধ্বংস করে দিলো । ফলে তাদের অন্তর পাথরের চেয়েও অধিক কঠিন হয়ে গেলো। কেননা, পাথরের মধ্যে কঠিনতা থাকা সন্ত্বেও তা মানুষের অনেক কাজে লাগে; কিন্তু এই হতভাগাদের জীবনে তো অনিষ্ট ও ক্ষতি ছাড়া আর কোনো কল্যাণই থাকলো না। এ-ব্যাপারে কুরআন মাজিদে বলা হয়েছে__ 5১৪০স। ০৮ 019 5775 80 5)৬সথ্ (6 ৩৪১ এএ ৮458 ডি ৪ ৮ ৫ ০ 01) পু এ ৫৮ 04 এ ০ 23 5৩01 &০ ৮5 এ ১81 2১১০) ০১০ ৫৪ ১১৬ 40 5) এ] ঘ ৬ “এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেলো, তা পাথর কিংবা তার চেয়েও কঠিন। (এটা স্পষ্ট কথা যে,) কিছু পাথরও এমন হয় যে, তা থেকে নদী-নালা প্রবাহিত হয় এবং কিছু এমন যে, বিদীর্ণ হওয়ার পর তা থেকে পানি নির্গত হয়, আবার কিছু এমন যা (ভূমিকম্প ইত্যাদি অবস্থায়) আল্লাহ্র ভয়ে ধসে পড়ে এবং তোমরা যা করো আল্লাহ সে- সম্পর্কে অনবহিত নন |" [সুরা বাকারা : আয়াত ৭৪] ঘটনার সারমর্ম এই : বনি ইসরাইলিদের অন্তরের কাঠিন্য এবং সত্য কবুল করার ব্যাপারে নিক্্রিয়তা এমন পর্যায়ে পৌছে ছিলো যে, যদি সাধারণ কথায় বলে দেয়া হয় যে তাদের অন্তর পাথরখণ্ডে পরিণত হয়েছিলো, তবুও তাদের অন্তরের কঠিনতার প্রকৃত ছবি সামনে প্রতিভাত ফএডাড,21100119.0010)
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।