হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ২২২ তবে ওইসব রেওয়ায়েত অবশ্যই গ্রহণযোগ্য যা কুরআন ও হাদিসের আলোকে সত্য বলে বিবেচিত হয়। আল্লাহই ভালো জানেন।” এই বিশেষ ঘটনা সম্পর্কে তিনি বলছেন : “তা গাভীর দেহের কোন্ অংশ ছিলো যা দ্বারা নিহত ব্যক্তির দেহকে স্পর্শ করা হয়েছিলো__তা যে-অংশই হোক না কেনো, কোনো একটি অংশ স্থিরীকরণ ব্যতীত অনির্দিষ্টভাবে কুরআন মাজিদে যা বলা হয়েছে তা-ই মুজেযা হওয়ার জন্য যথেষ্ট । আর যদি আমাদের ধর্মীয় ও পার্থিব অবস্থার প্রেক্ষিতে উল্লিখিত অংশের নির্দিষ্টকরণ প্রয়োজনীয় হতো, তবে আল্লাহ তাআলঅ অবশ্যই তা নির্দিষ্ট করে বর্ণনা করতেন। কিন্তু তিনি তা অস্পষ্ট রেখেছেন, যদিও তা প্রকৃত অবস্থার বিচারে নির্দিষ্টই। অর্থাৎ, কোনো নির্দিষ্ট অংশ দ্বারাই স্পর্শ করা হয়েছিলো । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও গাভীর দেহের অংশ নির্দিষ্টকরণে কোনো সহিহ হাদিস নেই। সুতরাং, আমাদের জন্য এটাই সঙ্গত যে, আমরাও একে তেমনই অস্পষ্ট রেখে দিই, যেমন আল্লাহ তাআলা তাকে অস্পষ্ট রেখেছেন ।”১৩০ তা ছাড়া মুসলিম শরিফের হাদিসে শুধু এতটুকু উল্লেখ করা হয়েছে যে, যদি বনি ইসরাইলিরা হযরত মুসা আ.-এর সঙ্গে বাক-বিতণ্তা না করতো, তবে গাভীর ব্যাপারে তাদের জন্য এত শর্ত আরোপ করা হতো না।' সুতরাং এ-ব্যাপারে যদি আরও বিস্তারিত বিবরণ থাকতো তবে আমাদের নিষ্পাপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা অবশ্যই উল্লেখ করতেন। মোটকথা, এই ঘটনা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনসমূহের মধ্যে একটি মহান নিদর্শন। অবশ্য কুরআন মাজিদ তার যতটুকু বিবরণ প্রদান করেছে ততটুকু বিবরণই গ্রহণযোগ্য | বাকি যা-কিছু আছে সব অনর্থক ও নিষ্ষল কিচ্ছা-কাহিনিমাত্র। হযরত মুসা আ.-এর মুজেযাগুলো সম্পর্কে এসব আলোচনা সে-সকল কেরামের মুজেযায় বিশ্বাসী ৷ কিন্ত এসব ক্ষেত্রে ব্যাখ্যার সম্ভাবনা আছে মনে করে এমনসব মনগড়া ব্যাখ্যা প্রদান করেন যার ফলে এসব ঘটনা ** আল-বিদায়া ওয়ান নিহায়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১১২। ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।