নিজেরাই আবদ্ধ হয়ে পড়লো, তাদেরকে বাধ্য হয়ে আদেশ পালন করতেই হলো। কুরআন মাজিদ এই ঘটনা শোনানোর পর স্বাভাবিকভাবেই শ্রোতাদের মনে এই আগ্রহ সঞ্চারিত হওয়া উচিত-_যাতে তারা জেনে নিতে পারে_ গাভী জবাই করার এই ঘটনা কেনো এবং কীভাবে ঘটেছিলো, যার ব্যাপারে বনিইসরাইলিরা অজুহাত পেশ ও টালবাহানা করছিলো । তাই ঘটনার দ্বিতীয় অংশে কুরআন মাজিদ এই স্বতঃস্ফূর্ত প্রশ্নের জবাব এইভাবে প্রদান করেছে যে, এই ঘটনার প্রধান দিকটি বর্ণনা করে দিয়েছে, যার সঙ্গে বনি ইসরাইলের বাদানুবাদের প্রকৃত সম্পর্ক ছিলো। তাই এই অংশের বর্ণনাকে পুনরায় ১ শব্দের মাধ্যমে শুরু করেছে। কুরআন মাজিদের এই আয়াতগুলোর তাফসির করা হয়েছে কুরআনের বাক্যগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকেই এবং তাতে গাভী জবাই করার ঘটনার সঙ্গে সংশ্রিষ্ট আয়াতগুলোতে আগে-পিছে হওয়ার বিতর্কে যাওয়া আদৌ প্রয়োজন পড়ে না। ঘটনাটিকে অদ্তুত মনে করে মনগড়া ও হালকা ব্যাখ্যার আশ্রয় নেয়ার প্রয়োজনও অবশিষ্ট থাকে না। নিঃসন্দেহে তা আল্লাহ তাআলার ধারাবাহিক নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন যা ইহুদিদের কঠিনচিত্ততা ও মন্দস্বভাব এবং অবাধ্যতামূলক হেকমতের চাহিদা অনুসারে প্রকাশিত হয়েছিলো । তা নিদর্শন হওয়া ছাড়াও তাতে কয়েকটি অতি গুরুত্পূর্ণ মুসলেহত (ল্যাণকামিতা) বিদ্যমান ছিলো। যেমন : এই ঘটনার পরেই আন্নাহ তাআলা বলেছেন__ ৬%এ। 4 ৬৭ ৬৭৬ “এভাবেই আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করে থাকেন, এবং এর সঙ্গে সঙ্গেই বলেছেন__ এত ৮৫4৫) 'এবং তোমাদেরকে তার (কুদরতের) নিদর্শন দেখানোর জন্য ।' যেনো, গাভী জবাই করার ঘটনাটি বর্ণনা করার পূর্বে বনি ইসরাইলকে পৌনঃপুনিক আল্লাহ তাআলার নিদর্শনসমূহ প্রদর্শনের উল্লেখ করা এবং তারপর ঘটনাটির সঙ্গেই এই ঘটনার মাধ্যমে পরকালে মৃতদেরকে জীবিত করার প্রমাণ দেয়া, এরপর এই ঘটনাকেও আল্লাহ তাআলার নিদর্শনসমূহ থেকে একটি নিদর্শন বলা__এ-বিষয়ের একটি স্পষ্ট ও ফএডাড,21100119.0010)
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।