Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

তাওরাতে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে__ “তৃতীয় দিন এলে ভোর থেকেই মেঘের গর্জন ও বিদ্যুতের চমক শুরু হয়ে গেলো এবং কালো বর্ণের মেঘ এসে তুর পাহাড়কে আচ্ছন্ন করে ফেললো । শিঙার আওয়াজ অত্যন্ত উচ্চ হয়ে উঠলো । সব মানুষ তাদের নিজ নিজ বাসস্থানে কেপে উঠলো । মুসা আ. সব লোককে তাবু থেকে বাইরে নিয়ে এলেন এই উদ্দেশ্যে যে, তাদেরকে আল্লাহর সঙ্গে মেলাবেন। হযরত মুসা আ. পাহাড় থেকে নিচে নেমে দাড়ালেন। সাইনা পর্বত উপর থেকে নিচ পর্ষস্ত ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেলো । কেননা, আল্লাহ তাআলা জ্যোতিতে আবৃতি হয়ে তাতে অবতরণ করলেন আর ধোয়া তন্দুরের ধোয়ার মতো উপরের দিকে উঠছিলো। গোটা পাহাড় প্রবল বেগে নড়ছিলো। হযরত মুসা আ. নিচে নেমে লোকদের কাছে গেলেন এবং এই কথাগুলো তাদেরকে বললেন ।”১২৪ পবিত্র ভূমির প্রতিশ্রতি ও বনি ইসরাইল তখন সাইনার যে-্প্রান্তরে বনি ইসরাইল অবস্থান করছিলো তা ফিলিস্তি নের ভূখণ্ডের নিকটবর্তী ছিলো। বনি ইসরাইলের পূর্বপুরুষ হযরত ইবরাহিম আ., হযরত ইসহাক আ. এবং হযরত ইয়াকুব আ.-এর সঙ্গে আল্লাহ তাআলার প্রতিশ্রতি ছিলো যে, তাদের বংশধরগণকে পুনরায় ওই ভূখণ্ডের মালিক বানিয়ে দেবেন এবং তারা ওখানেই বৃদ্ধি ও বিস্তার লাভ করবে। এ-কারণে হযরত মুসা আ.-এর মারফতে আল্লাহপাকের আদেশ হলো, “তাদেরকে বলো, তারা যেনো পবিত্র ভূমিতে প্রবেশ করে এবং ওখানকার অত্যাচারী ও উৎপীড়ক শাসকদেরকে বের করে দিয়ে ন্যায় ও ইনসাফের সঙ্গে জীবনযাপন করতে থাকে । আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, জয় অবশই তোমাদেরই হবে। আর তোমাদের অত্যাচারী শক্র পরাভূত হবে।” হযরত মুসা আ. বনি ইসরাইলকে পবিত্র ভূমিতে প্রবেশ করার জন্য প্রস্তুত করার পূর্বে বারোজন ব্যক্তিকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠালেন । তারা ফিলিস্তিনের নিকটবর্তী “আরিহা' শহরে প্রবেশ করে সব অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করলো । ফিরে এসে তারা হযরত মুসা ৯ নিন্মণ অধ্যায়, অনুচ্ছেদ ১৯, আয়াত ১৫-১৬। ফ্সাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।