Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

কিন্ত এসব লোক এই সত্যকে সম্পূর্ণরূপে ভুলে বসেছেন যে, ০) এবং 5 শব্দ দুটির যদিও কয়েকটি অর্থ রয়েছে, কিন্তু আরবি ভাষার নিয়ম অনুসারে এখানে যে-সঙ্কেত পাওয়া যাচ্ছে, সে-অনুসারেই অর্থ গ্রহণ করতে হবে। বিশেষত, কুরআন মাজিদের এক অংশ অপর অংশের ব্যাখ্যা করে থাকে । সুতরাং কোনো শব্দের অর্থ থেকে সে-অর্থই গ্রহণ করতে হবে যা অন্য আয়াতের দ্বারা নির্দিষ্ট হয়। অতএব, সুরা বাকারা 70 ৫$$ 1287) আয়াতে ₹$১ (উত্তোলন করা) এবং 3% (উপরে) শব্দ দুটিকে যখন সুরা আ'রাফের ]খ। 5১13 ৮$% আয়াতে 95 (সমূলে উৎপাটিত করা)-এর সঙ্গে মেলানো হবে, তখন কুরআন মাজিদের এই আয়াতগুলোর স্পষ্ট ও পরিষ্কার অর্থ এটাই হবে যে, তুর পাহাড়কে স্থানচ্যুত করে বনি ইসরাইলিদের মাথার ওপর এমনভাবে ধরা হয়েছিলো যেনো তা একটি শামিয়ানা যা শিগগিরই তাদের ওপর পতিত হবে। তা ছাড়া &৪)-এর সঙ্গে 9% শব্দটি নিয়ে আসাই এই তাফসির বিশুদ্ধ হওয়ার শক্তিশালী প্রমাণ যা জমহুর মুফাস্সিরগণ করেছেন। তার বিপরীতে সমসাময়িক মুফাস্সিরগণের কৃত তাফসির পরিষ্কার বলছে যে, এই অর্থটি কুরআন মাজিদের মূল বক্তব্যের বিপরীতে টেনে-ধিচে করা হয়েছে। এখানে এমন সন্দেহের উদ্রেক হতে পারে যে, এই দুটি আয়াত দ্বারা বুঝা যায় তাওরাতের বিধান অনুযায়ী আমল করার জন্য বনি ইসরাইলের ওপর জবরদস্তি ও বল প্রয়োগ করা হয়েছিলো । অথচ ধর্মে বল প্রয়োগ ও জবরদস্তি বৈধ নয়। কিন্ত কুরআন মাজিদের পূর্বের ও পরের আয়াতগুলোর প্রতি গভীরভাবে লক্ষ করলে ঘটনাগুলোর অবস্থা আমরা যেমন বর্ণনা করেছি, তেমন অবস্থায় এমন সন্দেহ উৎপন্ন হতে পারে না। অবশ্য জমহুর মুফাস্সিরগণ এবং আধুনিক যুগের মুফাস্সিরগণের তাফসির থেকে এমন সন্দেহের উৎপাদন হয়। তবে মুফতি মুহাম্মদ আবদুহু তার তাফসিরে এর উত্তম জবাব প্রদান করেছেন। তার সারমর্ম এই : আসলে তা জবরদস্তি ও বলপ্রয়োগের ব্যাপরই ছিলো না; বরং আল্লাহ তাআলার কুদরতের শেষ নিদর্শন প্রকাশ করা হয়েছিলো এবং তা করা হয়েছিলো তাদের পথপ্রদর্শন ও ফএডাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।