Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ২০৪ 8 এন 1১০ ৮ 551 46159 2 46 ৮6 এ ও % (১১1০৭ ৪১৬) ০55 তথ «১ 513690 “স্মরণ করো (সেই সময়ের কথা,) যখন আমি পর্বতকে তাদের উপরে উত্তোলন করি, আর তা ছিলো যেনো এক চন্দ্রাতপ (শামিয়ানা)। তারা মনে করলো যে, তা তাদের ওপর পড়ে যাবে । বললাম, “আমি যা দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তাতে যা আছে তা স্মরণ করো। যাতে তোমরা মুস্তাকি (তাক্ওয়ার অধিকারী) হও ।”' [সুরা আ'রাফ : আয়াত ১৭১] এসব আয়াতে পরিষ্কার বণিত আছে যে, বনি ইসরাইলগণ যখন তাওরাতকে গ্রহণ করতে ইতস্তত করলো, বরং অস্বীকারই করে বসলো, তখন আল্লাহ তাআলা তাদের মাথার ওপর তুর পাহাড়কে তুলে ধরলেন এবং এভাবে আল্লাহর প্রত্যক্ষ নিদর্শন দেখিয়ে তাদেরকে তাওরাত কবুল করার জন্য প্রস্তুত করলেন। সুতরাং আয়াতগুলোর পরিষ্কার ও স্পষ্ট অর্থকে মনগড়া ব্যাখ্যার দিকে টেনে নেয়ার কোনোই কারণ থাকতে পারে না। যেমন : সমসাময়িক যুগের কোনো কোনো মুফাস্সির এমন ব্যাখ্যা করেছেন। কোনো পাহাড় সমূলে উৎপাটিত হয়ে শূন্যস্থানে ঝুলে থাকা জ্ঞানের দিক থেকেও অসম্ভব নয় এবং আল্লাহ তাআলার কুদরতের বিধানেরও বিরোধী নয়। অবশ্য অসাধারণ ও অস্বাভাবিক ব্যাপার নিশ্চয়ই । এ-কারণেই আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হওয়ার উপযুক্ত। কিন্তু অপব্যাখ্যাকারীরা বলে, ৪১) শব্দের অর্থ শুধু উঁচু করা। মাথার ওপর তুলে ধরা নয়। আর একইভাবে 9১ শব্দের অর্থ হয় যেমন সমূলে উৎপাটন করা, তেমনি কম্পিত হওয়ার অর্থও হয় এবং ভীষণভাবে নাড়াচাড়া করার অর্থও হয়। সুতরাং সুরা আ'রাফের আয়াতটির অর্থ এই হয় যে, আর যখন আমি তাদের ওপর পাহাড়কে কম্পিত করলাম, যেনো তা শামিয়ানা, (যা বায়ুর ঝাপটায়) নড়ছে, আর তারা (ভীষণ) ভয়ে মনে করছিলো যে, পাহাড় তাদের মাথার ওপর এসে পতিত হবে.... 1১৩ ১ তরজুমানুল কুরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪১। ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।