Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ২০২ ওপর শামিয়ানার মতো আচ্ছন্ন হয়ে থাকে এবং তার অবস্থানগত ভাষায় ঘোষণা করে যে, মুসা আ. আল্লাহ তাআলার যথার্থ নবী । নিঃসন্দেহে তাওরাত আল্লাহ তাআলার সত্য কিতাব । যদি মুসা আ. আল্লাহর সত্য নবী এবং তাওরাত সত্য কিতাব না হতো তবে তোমরা এই মুজেযা দেখতে পেতে না। এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত ব্যতীত অন্যকোনো প্রকারেই সম্ভব ছিলো না। বস্তুত, যখনই আল্লাহ তাআলার সৃষ্টিজগৎ সংক্রান্ত সিদ্ধান্ত হলো, তত্ক্ষণাৎ তুর পাহাড় তাদের মাথার ওপর এসে স্থির হয়ে গেলো এবং তা শামিয়ানার মতো দেখা যেতে লাগলো। এই অবস্থানগত ভাষায় পাহাড়টি বলতে লাগলো, হে বনি ইসরাইল, যদি তোমাদের বিবেক ও বুদ্ধি বলতে কিছু অবশিষ্ট থাকে এবং সত্য ও মিথ্যাকে পার্থক্য করার জ্ঞান থাকে, তবে সত্য শ্রবণকারী কানের দ্বারা শোনো, আমি আল্লাহ তাআলার নিদর্শন হয়ে তোমাদেরকে বিশ্বাস প্রদান করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে, মুসা আ. আমার পিঠে আরোহণ করে কয়েকবার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনের সম্মান লাভ করেছেন এবং তোমাদের সৎপথ ও হেদায়েত লাভের বিধান (তাওরাত)-ও তাকে প্রদান করা হয়েছে আমার পৃষ্ঠদেশের ওপর । আর হে উদাসীনতা ও অবাধ্যতায় মত্ত মানুষের দল, আমার এই অবস্থান__যা তোমাদের জন্য বিস্ময়কর হয়ে আছে__তোমাদের এই বিষয়ের সাক্ষ্য যে, যখন মানুষের বক্ষের মধ্যস্থলে অন্তরের কোমলতা কঠোরতায় রূপান্তরিত হয়ে যায় তখন তা এক খণ্ড পাথর বা তার চেয়েও কঠিন হয়ে যায় এবং কোনো দিক থেকেই তার ভেতরে হেদায়েত ও নসিহত প্রবেশ করতে পারে না। দেখো, আমি পাথরখণ্ডের সমষ্টি পাহাড়; কিন্তু আল্লাহ তাআলার আদেশের সামনে আনুগত্যের মস্তক অবনত করে কেমনভাবে দাসত্ব প্রদর্শন করছি। কিন্তু তোমরা তোমাদের আমিত্ের অহঙ্কারে কোনো অবস্থাতেই “না'কে “হ্যা” দ্বারা বদল করতে প্রস্তুত নও। কুরআন মাজিদ এই সত্যই প্রকাশ করছে__ $/-5:5305)৩-৫ 96 ৩/১ এ ৮2458 5৪ 'এর পরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেলো, তা পাথর কিংবা তার চেয়েও কঠিন ।' [সুরা বাকারা : আয়াত ৭৪] ফএডাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।