Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

ধারণাকে বিশ্বাসযোগ্য $ ইলহামি লিপির মর্যাদা দিয়েছে_ ইন্না লিল্লাহি ওয়া ইন্্রা ইলাইহি রাজিউন । কিন্ত আজ মিসরীয় খোদাই-করা ফলক ও শিলালিপিসমূহে স্পষ্টরূপে সেকালের ফেরআউন ও বনি ইসরাইলের পারস্পরিক শক্রতার অবস্থা সামনে এসে পড়েছে এবং উপরিউক্ত পর্যায় ক্রমিক ঘটনাবলি আপনা- আপনি সেসব তথ্যকে সামনে নিয়ে এসেছে যা কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। অতএব, জানি না এখন কুরআন মাজিদের ঘটনাবলির অবস্থা পরিথহ করবে_ নিজেদের মূর্খতা ও অন্ধ অনুসরণের গোমর ফাক হওয়ার আশঙ্কায় অস্বীকারের ওপর হঠকারিত না-কি প্রকৃত সত্যকে স্বীকার করে নেয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বর্ণিত বিশ্বাসের পথের (আল্লাহর ওহির) অনুসরণ না করার জন্য আফসোস ও অনুতাপ প্রকাশ। যাইহোক । তারা তাদের কর্মকাণ্ড যেটাই করুক, এটা অনস্বীকার্য সত্য যে, আল্লাহর ওহি অর্থাৎ কুরআন মাজিদের মাধ্যমে যে-পথ লব্ধ হয়েছে, তাকে তার নিজের স্থান থেকে একঅণু পরিমাণও সরে যাওয়ার প্রয়োজন হবে না। এবং অনুসন্ধান ও অনুমানের ভিত্তিতে লদ্ধ জ্ঞান তখন পর্যস্ত অহরহ অস্থির ঘূর্ণনের মধ্যেই থাকবে, যে পর্যন্ত না তা কুরআনের মাধ্যমে সাব্যস্ত সত্যের ওপর এসে স্থির হয়। ফেরআউনের স্বপ্ন তাওরাতে বর্ণিত আছে এবং ইতিহাসবেত্তাগণ বলেন, বনি ইসরাইলের সঙ্গে ফেরআউনের এই কারণে শক্রতা হয়েছিলো যে, তৎকালে জ্যোতিষী ও গণকেরা ফেরআউনকে বলেছিলো, একটি ইসরাইলি বালকের দ্বারা আপনার রাজত্বের বিনাশ ঘটবে। কোনো কোনো এতিহাসিক বর্ণনায় আছে যে, ফেরআউন একটি ভয়ঙ্কর স্বপ্র দেখেছিলো। দরবারে জ্যোতিষী ও গণকেরা তার স্বপ্নের ব্যাখ্যা তেমনই দিয়েছিলো যা এইমাত্র উপরে বলা হয়েছে। কুরআন মাজিদের মুফাস্সিরগণও এই এতিহাসিক বর্ণনাগুলোকে তাফসিরের কিতাবসমূহে করেছেন। তাওরাতে আরও কিছু অতিরিক্ত কথা বর্ণিত আছে। তাতে বলা হয়েছে যে, জ্যোতিষী ও গণকেরা স্বপ্রফল বর্ণনা করার পর ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।