হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ১৯৬ ২১০০০০৪০০১০০৪০১১১৩৩১ ৬৩০৪১৮০৯৩৯৩ ককিততিবককত্ততততততরকত৯৪৯ ৪৩৭ একতত হত তততিলরতজ১কসতকি জনন সপশশিত্$জতিতিত৯শজতরসতজ্তিউততিতজতর্তকজউরত্হত ৪৮০১৯ ০৩০১৯৬ত ৪৩৭৬ ৪০৪ বনি ইসরাইল আসলে সর্বাবস্থায় বনি ইসরাইলই ছিলো। তারা বলতে লাগলো, “মুসা আমরা কীভাবে বিশ্বাস করি যে এটি আল্লাহর কিতাব। শুধু তোমার কথাতেই তো আমরা বিশ্বাস করবো না। আমরা তো এই কিতাবের ওপর তখনই বিশ্বাস স্থাপন করবো যখন আল্লাহকে আবরণহীন অবস্থায় নিজেদের চোখে দেখতে পাবো । আর আল্লাহ আমাদেরকে বলে দেবেন যে, এটা তাওরাত-__আমার কিতাব; তোমরা এই কিতাবের প্রতি ঈমান আনো ।” হযরত মুসা আ. বনি ইসরাইলকে বুঝালেন যে, এটা তো একটা নির্বোধের আবদার । এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে কে দেখেছে যে তোমরা দেখতে পাবে? এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। কিন্তু বনি ইসরাইল হঠকারিতায় যথারীতি অটল থাকলো । হযরত মুসা আ. তাদের এই অবস্থা দেখে একটু চিন্তা-ভাবনা করে বললেন, এটা তো সম্ভব হতে পারে না যে, তোমরা লাখ লাখ লোক এই কথার সত্যতা যাচাইয়ের জন্য আমার সঙ্গে তুর পাহাড়ে গমন করো । সুতরাং এটা সমীচীন হবে যে, তোমাদের মধ্য থেকে কয়েকজন নেতৃস্থানীয় লোককে নির্বাচিত করে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। তারা যখন ফিরে এসে সত্যতার সাক্ষ্য দেবে তখন তোমরাও তা মেনে নেবে । আর যেহেতু তোমরা এখন গো-বৎসের পূজা করে খুব বড় একটি অন্যায় করে ফেলেছো, তাই লজ্জা ও অনুতাপ প্রকাশ করা এবং আল্লাহ তাআলার দরবারে ভবিষ্যতে ভালো কাজ করার প্রতিজ্ঞার জন্যও এটি সুবর্ণ সুযোগ । বনি ইসরাইল মুসা আ.-এর এই কথার ওপর সম্মত হলো। হযরত মুসা আ. বনি ইসরাইলের বারোটি গোত্র থেকে সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তিকে মনোনীত করে সঙ্গে নিলেন এবং তুর পাহাড়ে গিয়ে পৌছালেন। তৎক্ষণাৎ শুভ্র মেঘের আকারে এক নুর এসে হযরত মুসা আ.-কে আচ্ছাদিত করে ফেললো এবং আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেলো । হযরত মুসা আ. আল্লাহর দরবারে আরজ করলেন, আপনি বনি ইসরাইলের সব অবস্থা জানেন এবং দেখেন। তাদের হঠকারিতার কারণে সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তিকে বাছাই করে সঙ্গে নিয়ে আসা হয়েছে। কতই না উত্তম হতো যদি এই নুরের আবরণে আমার ও আপনার মধ্যকার কথোপকথন তারাও শুনতে পেতো এবং কওমের কাছে ফিরে গিয়ে সত্যতা প্রমাণ করার যোগ্য হতো । ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।