কাহিনি এই যে, তারা আন্নাহ তাআলার মনোনীত যে-সকল মহামানবদেরকে নবী ও রাসুল বলে থাকে, তাদের ওপরই শিরক, কুফর এবং অসৎ চরিত্রের অপবাদ আরোপ করতে দ্বিধা করে না। যেমন : এখানে তারা সামিরির শিরকি কর্মকাণ্তাকে হযরত হারুন আ.-এর ওপর আরোপ করেছে। কুরআন মাজিদ তাদের অপবাদকে জোরেশোরে খণ্ডন করেছে এবং ঘোষণা করেছে যে, হযরত হারুন আ. এই ধরনের অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্ত । গো-বৎস নির্মাণ করা এবং গো-বৎসের পূজার প্রতি উৎসাহ প্রদান করা ছিলো সামিরিরই কাজ; হযরত হারুন আ.-এর মতো উচ্চ মর্যাদাবান নবীর কাজ ছিলো না। তিনি তো কঠোরতার সঙ্গে বনি ইসরাইলকে এই অপবিত্র-ঘৃণ্য কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছেন; কিন্তু সেই দুর্ভাগারা কোনোক্রমেই তার কথা মানে নি। যেমন : কুরআন মাজিদে বলা হয়েছে__ ৬5০৩ ০৯৮০ পর) ০0 এ লে এ 89 € ০৪ (০১১৬ ৮ এও এ) ৪১১) ৬০১ 00 ৩৮ ৬ ৩৬ 4৮ (০ 019 0 55415859 (4 “আর হারুন তাদেরকে আগেই বলেছিলো, “হে আমার সম্প্রদায়, এটা (গো-বৎস) দ্বারা তো তোমাদেরকে কেবল পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক তো দয়াময়; সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো।” তারা বলেছিলো, “আমাদের কাছে মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা এর পুজা থেকে কিছুতেই বিরত হবো না।”” [সুরা তোয়া-হা : আয়াত ৯০-৯১] বনি ইসরাইলের এই অপরাধ যখন ক্ষমা করা হলো তখন হযরত মুসা আ. তাদেরকে বললেন, “এই যে তোমরা আমার কাছে ফলকগুলো দেখছো এটা আল্লাহ তাআলার কিতাব । তোমাদের হেদায়েত এবং ধর্মীয় ও পার্থিব জীবনের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কিতাব আমাকে দান করেছেন। এই কিতাবের নাম তাওরাত । এখন তোমাদের ওপর অবশ্য কর্তব্য ও ফরয হলো এই কিতাববে আল্লাহর নাধিলকৃত কিতাব বলে বিশ্বাস করা এবং তার নির্দেশসমূহ পালন করা।” ফএডাড,21100119.0010)
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।