আবদুল ওয়াহ্হাব নাজ্জার হিকু ভাষার তাওরাত থেকে এই অর্থ প্রমাণের জন্য সাক্ষ্য হিসেবে একটি উদ্ৃতিও দিয়েছেন : আল্লাহ তাআলা কাবিলকে জিজ্ঞেস করলেন, তোমার ভাই কোথায়? তখন সে জবাব দিয়েছিলো, আমি জানি না সে কোথায় । ৬৮ ৬৮1০৮ 5৮ অর্থাৎ, আমি কি আমার ভাইয়ের রক্ষণাবেক্ষণকারী?+১২ মাওলানা আবুল কালাম আযাদ বলেন : “এখানে এই প্রশ্ন উত্থাপিত হয় যে, সামিরি কে ছিলো? সামিরি শব্দটি কি তার নাম ছিলো না-কি জাতিগত উপাধি ছিলো। অনুমান থেকে বলা যায় যে, এখানে সামিরি (৬০) বলতে সামিরি (৬০৮) নামক সম্প্রদায়ের একজন লোক উদ্দেশ্য । কেননা, যে-সম্প্রদায়কে আমরা সামিরি (৬) নামে আখ্যায়িত করতে শুরু করেছি, আরবি ভাষায় প্রাচীনকাল থেকেই তার নাম সামিরি (৬৯৮) বলা হয়েছে। এখনো ইরাকে তাদের অবশিষ্ট লোকদেরকে এই নামেই আখ্যায়িত করা হয়ে থাকে। এখানে কুরআন মাজিদে তাকে সামিরি বলে আখ্যায়িত করা পরিষ্কারভাবে বুঝাচ্ছে যে, সামিরি তার নাম নয়, এটি তার সম্প্রদায়সত্তার প্রতি ইঙ্গিত। অর্থাৎ সে ইসরাইলি ছিলো না, সামিরি সম্প্রদায়ের একজন সদস্য ছিলো। হযরত ইসা আ.-এর প্রায় সাড়ে তিন হাজার পূর্বে দাজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী এলাকায় দুটি ভিন্ন ভিন্ন সম্প্রদায় বসবাস করতো এবং তারা এক জাকজমকপূর্ণ সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলো । এদের মধ্যে একটি সম্প্রদায়, যারা দক্ষিণ দিক থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিলো, ছিলো আরব । দ্বিতীয় সম্প্রদায়টি, যাদের সম্পর্কে ধারণা করা হয় যে তারা উত্তর দিক থেকে এসেছিলো, ছিলো সামিরি। এই সম্প্রদায়েরই নামানুসারে প্রাচীন আল-আবিদে বলে জানা গেছে। এই শহর থেকে পাচ হাজার বছর পূর্বে নির্মিত অলঙ্কার ও স্বর্ণনির্মিত পাত্র আবিষ্কৃত হয়েছে। সামিরি সম্প্রদায়ের উৎপত্তি কী ছিলো, এ-সম্পর্কে এ-পর্যস্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌছা যায় নি। কিন্তু নিনোভাতে ইশোরি পলের (মৃত্যু '* কাসাসুল আমিয়া, আবদুল ওয়াহ্হাব নাজ্জার, পৃষ্ঠা ৩৬৬। ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।