৪৪৬৯৯ এতরকতত শতক তনশশতশত৯০৯৬৯ ৩৮ জতিজতলহতরঠিতসততত৬৬৪বততকতকতগতততজত সক সসজিসন জতভত ত্ভকএ রক্ত সতহত বত ত৪০৪০৩৪৪একত ৪২৩৮৩ নত তত তবিকল্ি৪ক ইশ হনসত রত ৮শত৯৮৩ কালামের পূর্ণ ইবারতের প্রতি লক্ষ করলে আবু মুসলিমের তাফসিরটি একটি দুর্বল ব্যাখ্যার চেয়ে অধিক মর্যাদার অধিকারী হয় না। আর আগের ও পরের আয়াতগুলো সাক্ষ্য প্রদান করছে যে, এখানে ওই অর্থই প্রবল ও অগ্রাধিকার পাওয়ার যোগ্য, যা জমহুর মুফাস্সিরগণ গ্রহণ করেছেন। এখানে কি এই মৌলিক প্রশ্বটি উত্থাপিত হয় না যে, যদি সামিরির এ- কথা বলাই উদ্দেশ্য হতো-__“আমি অন্তরে আপনার সত্য নবী হওয়ার বিশ্বাস পোষণ করতাম না, কিন্ত সুযোগ ও সুবিধা লাভের উদ্দেশ্যে কিছু দিনের জন্য আপনার আনুগত্য করছিলাম, এখন তাও পরিত্যাগ করলাম”__তবে এমন পরিষ্কার ও সাধাসিধে কথাটুকুর জন্য কুরআন মাজিদের দ্যর্থবোধক ও অস্পষ্ট বিবরণ প্রকাশের প্রয়োজন হলো কেনো? যার ফলে- মাওলানা আবুল কালাম আযাদের ভাষায়__মুফাস্সিরগণ এই সুযোগ পেলেন যে, তারা ইহুদি সমাজে প্রচলিত অলীক রেওয়ায়েতগুলোকে আলোচ্য আয়াতের সঙ্গে ঠিক ঠিকভাবে খাপ খাইয়ে দিলেন। সুতরাং জমহুর মুফাস্সিরগণের তাফসির ইহুদিদের অলীক রেওয়ায়েত নয়; বরং তা কুরআনেরই বর্ণিত বয়ান এবং পরিষ্কারভাবে এদিকে ইঙ্গিত করছে যে, হযরত মুসা আ.-এর জিজ্ঞাসায় সামিরির জবাব অবশ্যই এমন কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত, যা ছিলো বিস্ময়রকর বকত্রস্বভাব মানুষকে পথত্রষ্ট করার জন্য তাকে অস্ত্ররূপে ব্যবহার করা হয়েছিলো। এখন একটি প্রশ্ন থেকে যায় যে, এমন একটি বিচিত্র ও অভিনব ঘটনা একজন পথভ্রষ্ট লোকের হাতে কেমন করে প্রকাশ পেলো? এ-ব্যাপারে সর্বোত্তম জবাব হযরত শাহ আবদুল কাদির রহ.-এর বক্তব্য যা তার বিখ্যাত তাফসিরপ্রন্থ “মুযিহুল কুরআন' থেকে একটু আগে উদ্ধৃত করা হয়েছে। অর্থাৎ, যখন একটি বাতিলকে অপর কোনো সত্যের সঙ্গে মিশ্রিত করা হয় তখন তাদের সংমিশ্রনে একটি কারিশমা উৎপন্ন হয়। এটি সেই সংমিশ্রণেরই বিশেষত্ব এবং তারই প্রকৃত স্বভাব নামে বর্ণিত হয়ে থাকে। দৃষ্টান্তম্বরূপ মনে করুন : আপনি গোলাবি আতরের সঙ্গে কিছু পরিমাণ বিষ্ঠা মিশ্রিত করলেন। তাতের গোলাবের উত্তম ও মনমাতানো সুগন্ধ বিষ্ঠার জঘন্য দুর্গন্ধের সঙ্গে মিলিত হয়ে এমন এক অবস্থার সৃষ্টি করবে যা নিঃসন্দেহে মন ও মস্তিষ্কের ওপর আসল ঝিষ্ঠার ফএডাড,21100119.0010)
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।