Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

লি “এটা স্পষ্ট যে, আবু মুসলিম যে-তাফসির বর্ণনা করেছেন তাতে তো অবশ্যই মুফাস্সিরিনে কেরামের বিরোধিতা পাওয়া যায়; কিন্তু নিম্নবর্ণিত কয়েকটি কারণের প্রতি লক্ষ করলে তার তাফসিরই সত্যের অধিক নিকটবর্তী ।”১০৯ বর্তমান যুগের উলামায়ে কেরামের মধ্যে মাওলানা আবুল কালাম আযাদও তরজুমানুল কুরআনে ইসফাহানির তাফসিরকেই অবলম্বন করেছেন। আলোচ্য আয়াতটি সম্পর্কে কুরআন মাজিদের পূর্বাপর আয়াতগুলো পাঠ করলে এবং এ-প্রসঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সহিহ হাদিসগুলোর অনুসন্ধান ও ব্যাখ্যা-বিশ্লেষণ করলে সত্য ও প্রাধান্যযোগ্য বক্তব্য দীড়ায় এটি যে, এ-বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন কোনো পরিষ্কার ব্যাখ্যা বর্ণিত হয় নি যার দ্বারা একটি দিকের নিশ্চয়তা পাওয়া যায় আর অপর দিকটি বাতিল বলে সাব্যস্ত হয়। সম্ভবত এ-কারণেই বিখ্যাত মুহাদ্দিস ও মুফাস্সির হাফেযে হাদিস আল্লামা ইমাদুদ্দিন বিন কাসির রহ. এই প্রসঙ্গে বর্ণিত যাবতীয় রেওয়ায়েকে সামনে রেখেছেন। তিনি জমহুর মুফাস্সিরগণের তাফসিরেরই সমর্থন করেছেন এবং আবু মুসলিম ইসফাহানির তাফসিরের সমর্থন করেন নি। এমনকি তিনি ইসফাহানির তাফসির উদ্ধৃতও করেন নি। তারপরও তিনি জমহুর মুফাস্সিরগণের তাফসিরকে তেমন মর্যাদা প্রদান করেন নি যা রুহুল মাআনির গ্রন্থাকার উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে, এখানে জমহুর মুফাস্সিরগণের তাফসিরই হাদিসের অকাট্য ভাষ্য দ্বারা প্রমাণিত। সুতরাং এখানে অন্য ধরনের তাফসিরের সম্ভাবনা খোদাদ্রোহিতা ও রাসুলের বিরোধিতা বলে গণ্য হবে। যেমন : আল্লামা ইবনে কাসির উল্লিখিত আয়াতটির তাফসির বর্ণনা করার পর শুধু এতটুকু বলেছেন__ 'সি৯)51 0080 তে এ ৪ ১০ ৯১১০) ** আত-তাফসিরুল কাবির : মাফাতিহুল গাইব, বষ্ঠ গড, পৃষ্ঠা ৭০। ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।