Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৪ ৬ ১৮৫ ৬০ ০৪ এ ০১০৭ এ ৬০৭ 989 4০5এ৬০ ০৪ (৬ ৪১১০) তত ০০ ৬০ ভিও ০১ 2 মুসা বললো, “হে সামিরি, তোমার ব্যাপার কী?” সামিরি বললো, “আমি দেখেছিলাম যা তারা দেখে নি। এরপর আমি সেই দূতের (ফেরেশতা জিবরাইল) পদচিহ্ন থেকে একমুষ্টি (ধুলো) নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম; আমার মন আমার জন্য শোভন করেছিলো এমন কাজ করা ।” [সুরা তোয়া-হা : আয়াত ৯৫-৯৬] আসলে এই আয়াতের মধ্যে কয়েকটি বিষয় আলোচিত হওয়ার যোগ্য। এই বিষয়গুলোর মীমাংসার ওপরই পুরো ঘটনার তাফসির নির্ভর করছে। ১. সামিরি কোন্‌ বস্ত্র দেখতে পেয়েছিলো যা অন্যরা, অর্থাৎ বনি ইসরাইলিরা দেখতে পায় নি? ২. “এক মুষ্টি নিয়েছিলাম" কথার উদ্দেশ্য কী? ৩. রাসুল শব্দের উদ্দেশ্য হযরত মুসা আ. না-কি ফেরেশতা? ৪. “আমি সেই একমুষ্টি মাটি নিক্ষেপ করলাম" কথার অথ্য কী? ঘটনাটির পূর্ববর্ণিত বিবরণ থেকে অধিকাংশ মুফাসসিরের সিদ্ধান্ত ও মত জানা গেছে। তবুও এখানে তা সংক্ষিপ্ত আকারে হযরত শাহ আবদুল কাদির সাহেব দেহলবি রহ.-এর ভাষায় শ্রবণ করুন : “বনি ইসরাইল দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া সমুদ্রের ভেতর প্রবেশ করলো । তাদের পেছনে পেছনে ফেরআউন দলবলসহ প্রবেশ করলো । যাতে ফেরআউন বনি ইসরাইল পর্যন্ত পৌছতে না পারে, এজন্য জিবরাইল আ. মধ্যস্থলে এসে দাড়ালেন। সামিরি চিনতে পারলো যে, ইনি হযরত জিবরাইল আ.। সে তার পদচিহ্ন থেকে কিছু মাটি উঠিয়ে নিলো। এখন সে সেই মাটিটাকেই স্বর্ণনির্মিত গো-বৎসের মধ্যে নিক্ষেপ করলো । স্বর্ণের অলঙ্কারগুলো ছিলো কাফেরদের সম্পদ । ধোকার মধ্য দিয়ে এগুলো গ্রহণ করা হয়েছিলো । এখন তাতে বরকতময় মাটি নিক্ষিপ্ত হলো। হক ও বাতিল মিশ্রিত হয়ে একটি কারিশমার সৃষ্টি হলো। ফলে এটির মধ্যে প্রাণ সঞ্চারিত হলো এবং আওয়াজ উৎপন্ন হলো । এমন বস্তু থেকে দূরে থাকা উচিত। এগুলো থেকেই মূর্তিপূজা প্রসার লাভ করে ।” এই তাফসির প্রসঙ্গে রুহুল মাআনি ফি তাফসিরিল কুরআনিল আযিম ওয়াস সাবয়িল মাসানি-এর লেখক আবুস সানা শিহাবুদ্দিন মাহমুদ আল- আলুসি বলেন, “আয়াতটির এই তাফসির সেই তাফসিরই বটে যা হযরত ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।