Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

১! এ! 0 ০ ল। ৬ 4৫7 এপ ৬ এ এ ভা ৩৬ ৮ ৪১১০) ৫০ ০৪৯৭ ৮9 9 ৫4 ৫ ভা এ) (মুসা তুর তুর পর্বতে পৌছার পর আল্লাহপাক তাকে জিজ্ঞেস করলেন,) “হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে (এখানে আসার জন্য) তোমাকে তরা করতে১ বাধ্য করলো কীসে? মুসা বললো, “এই তো তারা আমার পেছনে এবং হে আমার প্রতিপালক, আমি তৃ্রায় তোমার কাছে এলাম, তুমি সন্তষ্ট হবে এইজন্য ।” আল্লাহ বললেন, “আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর, এবং সামিরি১১ তাদেরকে পথভ্রষ্ট করেছে।” এরপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলো ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে। সে বললো, “হে আমার সম্প্রদায়, (এটা তোমরা কী করলে!) তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নি? তবে কি প্রতিশ্রতিকাল তোমাদের কাছে সুদীর্ঘ হয়েছে (যে, তোমরা তা মনে রাখতে পারলে না) না তোমরা চেয়েছো তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ, যে-কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে?” তারা বললো, “আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নি তবে (অন্য একটি ঘটনা ঘটে গেলো,) আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিলো (মিসরীয়) লোকদের অলঙ্কারের বোঝা (ভারী ভারী অলঙ্কারের বোঝা যা বহন করতে আমরা ইচ্ছুক ছিলাম না) এবং আমরা তা অগ্নিকুণ্ডে*? নিক্ষেপ করি, (এটাই আমাদের অপরাধ!) অনুরূপভাবে সামিরিও নিক্ষেপ করে।” এরপর সে (সামিরি) তাদের জন্য গড়ে দিলো একটি (স্বর্ণের) গো-বৎস-__-এক অবয়ব, যা “হাম্বা' আওয়াজ করতো । তারা বললো, “এটা তোমাদের ইলাহ (উপাস্য) এবং মুসারও ইলাহ, কিন্তু মুসা ভুলে গেছে।” (তাদের বুদ্ধির ওপর আফসোস!) তবে ১০ হযরত মুসা আ. তাওরাত আনতে তুর পাহাড়ে যাওয়ার সময় সঙ্গে কয়েকজন গোত্রীয় প্রধানকে নিয়ে যান। তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনের আগ্রহে তাদের আগেই পাহাড়ে পৌছে যান। ১* সামিরি সামিরা গোত্রের জনৈক ব্যক্তি, মতান্তরে বনি ইসরাইলের সামিরি নামক জনৈক ব্যক্তি।__কাশৃশাফ, কূরতুবি ইত্যাদি । ** এখানে 'অগ্নিকুণ' শব্দটি আরবিতে উহ্য আছে।-__জালালাইন, কুরতুবি ইত্যাদি । ফএডাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।