Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ঙ ১৭৮ বনি ইসরাইলের ব্যাপার যখন এই পর্যন্ত পৌছে গেলো, তখন আল্লাহ তাআলার কল্যাণকামিতা ও প্রজ্ঞার চাহিদা হলো যে তিনি মুসা আ.-কে সে-সম্পর্কে অবহিত করে দেন। সুতরাং তিনি হযরত মুসা আ.-কে জিজ্ঞেস করলেন, “হে মুসা, তুমি তোমার কওমকে ফেলে রেখে এখানে আসার ব্যাপারে এত তাড়াহুড়া করলে কেনো? হযরত মুসা আ. আরজ করলেন, “হে আল্লাহ, এইজন্য যে, আপনার কাছে তাড়াতাড়ি পৌছে কওমের জন্য হেদায়েত লাভ করি।' আল্লাহ তাআলা তখন বললেন, “যাদের হেদায়েতের জন্য তুমি এত অস্থির তারা তো এমন গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে পড়েছে।' হযরত মুসা আ. এ-কথা শুনে অত্যন্ত মর্মবেদনা, ক্রোধ ও লজ্জার সঙ্গে তার কওমের কাছে ফিরে এলেন। তিনি তাদের সম্বোধন করে বললেন, তোমরা এটা কী করলে? আমার এমন কী বিলম্ব হয়েছিলো যে তোমরা এমন আপদ ঘটিয়ে ফেললে? তিনি এসব কথা বলছিলেন এবং ক্ষেভে ও ক্রোধে কাপছিলেন। এমনকি তার হাত থেকে তাওরাতের ফলকগুলো পড়ে গেলো। অলঙ্কারগুলো আমরা সঙ্গে নিয়ে বেড়াচ্ছিলাম। সেগুলোই সামিরি আমাদের থেকে চেয়ে নিয়েছে এবং এই সঙ বানিয়েছে। এভাবে সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। “শিরক' নবুওতের পদের জন্য একটি অসহ্যকর বিষয়। এটি একটি কারণ, আরো একটি কারণ এই যে, হযরত মুসা আ. অত্যন্ত গরম মেজাজের লোক ছিলেন-__তিনি তার ভাই হারুন আ.-এর ঘাড় ধরে ফেললেন এবং তার দাড়ির দিকেও হাত বাড়ালেন। তখন হারুন আ. বললেন, “হে আমার ভাই, আমার কোনোই দোষ নেই । আমি তাদেরকে যতই বুঝালাম, তারা কোনোভাবেই মানলো না। তারা আমাকে বলতে শুরু করলো, মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার কোনো কথাই শুনবো না। বরং তারা আমাকে দুর্বল পেয়ে আমাকে হত্যা করার সংকল্প করেছিলো । আমি তাদের এই অবস্থা দেখে ভাবলাম, এখন যদি আমি এদের মধ্যে লড়াই বাধিয়ে দিই এবং পূর্ণ ঈমানদার ও এদের মধ্যে যুদ্ধ বাধে, তাহলে পরে আমার ওপর এই দোষারোপ হতে পারে যে, আমার অনুপস্থিতিতে তুমি কওমের মধ্যে বিভেদ বীধিয়ে দিয়েছো । এ-কারণে আমি নীরব থেকে তোমার অপেক্ষা করতে থাকলাম । প্রিয় ভাই, ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।