Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

লি 4 ও শিরকের অপবিভ্রতা পরিপূর্ণভাবেই ছিলো। বনি ইসরাইলিরা তাদের সব অলঙ্কার তার কাছে এনে জমা করলো। সে অলঙ্কারগুলোকে আগুনের ভাটার মধ্যে রেখে গলিয়ে ফেললো এবং ওগুলো দিয়ে গো- বসের অবয়ব প্রস্তুত করলো। এরপর তার থলি থেকে একমুষ্টি মাটি বের করে ওই অবয়বটির ভেতর রাখলো । এই পদ্ধতি অবলম্বনের ফলে বাছুরটির মধ্যে প্রাণের লক্ষণ জেগে উঠলো এবং তা গো-বাছুরের মতো হাম্বা হাম্বা রবে ডাকতে শুরু করলো । তখন সামিরি বনি ইসরাইলকে বললো, মুসা আ.-এর ভ্রান্তি ও ভুল হয়েছে। তিনি খোদার অন্বেষণে তুর পাহাড়ে গিয়েছেন। তোমাদের মাবুদ তো এখানেই বিদ্যমান । একটু পূর্বে বিষয়টি খুব ভালোভাবেই বর্ণিত হয়েছে যে, কয়েক শতাব্দীব্যাপী মিসর রাজ্যের গোলামি বনি ইসরাইলের মধ্যে শিরকি আকিদা ও এবং কুসংস্কার ও প্রথার রঙ ছড়িয়ে দিয়েছিলো এবং তারা ওই রঙে যথেষ্ট পরিমাণে রঞ্জিত হয়ে গিয়েছিলো । আর গো-বাছুরের পূজা মিসরের প্রাটীনকালের একটি বিশ্বাস ছিলো | তাদের ধর্মে গো- বাছুরের পূজা ছিলো বেশ গুরুত্ব ও মর্যাদার অধিকারী । এ-কারণেই তাদের এক বড় দেবতা (হাওরাস)-এর মুখ গাভীর আকৃতির ছিলো । তাদের বিশ্বাস ছিলো যে, গাভীর মাথার ওপর ভূগোলকটি স্থাপিত রয়েছে ।৯০১ সামিরি বনি ইসরাইলকে উৎসাহ প্রদান করলো যে, তারা যেনো তার নিজ হাতে নির্মিত গো-বৎসকে তাদের উপাস্য মনে করে এবং সেটার পূজা করে। তারা সামিরির এই কথাকে সহজেই গ্রহণ করে নিলো। হযরত হারুন আ. বনি ইসরাইলের এই কাণ্ড দেখে তাদের খুব বুঝালেন যে, তোমরা এমন করো না। এটা ভ্রষ্টতার পথ । কিন্তু তারা হযরত হারুন আ.-এর কথা মানতে অস্বীকৃতি জানালো এবং তারা বললো, আমরা যা-কিছু অবলম্বন করেছি, মুসা আ. ফিরে না আসা পর্যন্ত আমরা তা থেকে বিরত হবো না। ** মনে হয়, পৃথিবীর সকল মূর্তিপূজক দলের মধ্যে গাতীর পবিব্রতা ও গো-বৎস পূজার এক বিপুল মর্যাদা রয়েছে। এ-কারণেই হিন্দস্তান, ইরাক, ইরান, চীন ও জাপানের ূর্তিপ্জক সম্প্রদায়গুলোর মধ্যে সমভাবে এর গুরুত্ব পরিলক্ষিত হয়। কাসাসুল কুরআন (৪র্থ)- ১২ ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।