Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ১৭৪ 5৩০৩৮৩তরতরতিততককততকডচজনজজ্জগজজরতজন্লনপ্রজচত্রত্রতজ্জউজপউউিকলিক৯৯৯৯৬৪ক৬৯৬৯৯ক৪০৯জতিপ৮ত্তিটজিজলিউজ্কউক্কি্তকতক্কগতগতকপ্রতজরত্ব্রব তত বজ্র রতজতলজত জিত তত৩০৪ (বসতভূমির) ধ্বংসাবশেষ; ২. মিসর ভূমি, অর্থাৎ বনি ইসরাইল পুনরায় তাতে প্রবেশ করবে; ৩. কাতাদা রহ. বলেন, এর দ্বারা শামদেশের পবিত্র ভূমি উদ্দেশ্য । শামদেশে তখন আমালিকা সম্প্রদায়ের দুর্দান্ত রাজাদের শাসন ছিলো । আর এখানেই বনি ইসরাইলের প্রবেশ করার কথা ছিলো ।১০০ আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি কাতাদা রহ.-এর বর্ণিত মতকেই প্রাধান্য দিয়েছেন । আর আমার (গ্রন্থকার) মতে এটিই বিশুদ্ধ মত। তবে এই কথা হলো এই যে, হযরত মুসা আ. এবং বনি ইসরাইলের বৃদ্ধরা শামদেশের আবাসভূমিগুলোতে প্রবেশ করতে পারেন নি। কেননা, এই পবিত্র ভূমিতে প্রবেশের পূর্বেই হযরত মুসা আ.-এর ইন্তেকাল হয়ে গিয়েছিলো । সামনে বর্ণিত বিস্তারিত বিবরণ অনুসারে, একইভাবে বনি ইসরাইলের বৃদ্ধদের ওপর পবিভ্র শামদেশের ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছিলো । সুতরাং, আয়াতটির অর্থ হয়তো এই দীড়াবে যে, বনি ইসরাইলের যুবকদের-__যারা সংখ্যায় অন্য সবার চেয়ে বেশি ছিলো__ প্রবেশকেই সকলের প্রবেশ বলে উল্লেখ করা হয়েছে। আর এ-জাতীয় অর্থগ্রথণ আরবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে । অথবা, আয়াতটির উদ্দেশ্য এই যে, হযরত মুসা আ. ইউশা বিন নুন ও কালিব বিন ইউকান্নাহ এবং বনি ইসরাইলের অন্য কতিপয় বীরবাহাদুরকে পবিত্র ভূমিতে পাঠিয়েছিলেন। তা এইজন্য যে, তারা ওখানে গিয়ে ওখানকার বিস্তারিত অবস্থা জেনে আসবেন যে, তারা কীভাবে শক্রকে পরাজিত করে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেন। তারা ফিরে এসে সব অবস্থা হযরত মুসা আ. ও বনি ইসরাইলের কাছে বর্ণনা করলেন। এই কয়েকজনের পবিত্র ভূমিতে প্রবেশ করা, পর্ববেক্ষণ করা এবং তারপর সবাইকে ওখানকার অবস্থা সম্পর্কে অবহিত করা_ আয়াতে যেনো এরই দিকে ইঙ্গিত করা হয়েছে। কাতাদাহ রহ.-এর বক্তব্যের মোকাবিলায় দ্বিতীয় উক্তিটি এ-কারণে দুর্বল যে, এই ঘটনার পর বনি ইসরাইলের গোটা জাতি কখনো একত্র হয়ে মিসরে প্রবেশ করে নি। আর প্রথম উক্তিটি এ-কারণে গ্রহণযোগ্য নয় যে, ১০ রুহুল মাআনি ফি তাফসিরিল কুরআনিল আযিম ওয়াস সাবয়িল মাসানি, আবুস সানা শিহাবুদ্দিন মাহমুদ আল-আলুসি, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৫৩, সুরা আ'রাফ । ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।