Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

থাকো যে, নাফরমানি) করলে তোমাদের ওপর আমার ক্রোধ অবধারিত এবং যার ওপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায়। এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে ।” [সুরা তোয়া-হা : ৮০-৮২] লিখেছেন, “বনি ইসরাইলের ঘটনাবলির মধ্যে পানির যে-ঝরনাগুলোর আলোচনা করা হয়েছে, লোহিত সাগরের পুব দিকে মরুপ্রান্তরে উৎসারিত হয়েছিলো । সেগুলো সুয়েজ থেকে বেশি দূরে নয় এবং আজো সেগুলো “মুসার ঝরনা" নামে বিখ্যাত। ঝরনাগুলো বর্তমানে অনেকটাই শুকিয়ে গেছে এবং কোনো কোনোটার চিহুও বিলুপ্ত হয়ে গেছে । আবার কোনো কোনো সেসব ঝরনার ওপর খেজুরের বাগান দেখা যাচ্ছে।” কুরআন মাজিদে বর্ণিত ঘটনাবলি থেকে মনে হয়, লাঠি দিয়ে আঘাত করে পানি প্রাপ্তির ঘটনা শুধু একবারই ঘটে নি; বরং তীহ ময়দানে বিভিন্ন জায়গায় কয়েকবার ঘটেছিলো । যাইহোক । হযরত মুসা আ.-এর বরকতে বনি ইসরাইলিদের ওপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের বারিবর্ষণ অবিরাম অব্যাহত ছিলো। আর কয়েক শতাব্দীর দাসত্বের ফলে তাদের মানসিক নীচতা ও চারিত্রিক দুর্বলতা এবং সাহসিকতা ও বীরত্বের বিলুপ্তি তাদের ওপর এক স্বতন্ত্র নৈরাশ্য ও হতাশা বিস্তার করেছিলো । আল্লাহ তাআলার এসব নিদর্শন একটি বিশেষ সীমা পর্যন্ত তাদের সাহসকে দৃঢ় ও তাদের হৃদয়কে শক্তিশালী করে দিয়েছিলো । কিন্তু বিচিত্র স্বভাবের জাতির ওপর তারও যথেষ্ট ক্রিয়া হলো না এবং তারা তাদের বিচিত্র স্বভাবের এক নতুন পরিচয় উপস্থাপন করলো । একদিন তারা সবাই একত্র হয়ে বললো, হে মুসা, আমরা প্রতিদিন একই ধরনের খাদ্য খেতে খেতে এখন বিরক্ত হয়ে পড়েছি। আমাদের এই মান্না ও সালওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার সবজি, ক্ষীরা, কীকুড়, গম, রসুন, মসুর ও পেঁয়াজ ইত্যাদি দ্রব্য উৎপন্ন করে দেন, যাতে আমরা পেট ভরে খেতে পারি। হযরত মুসা আ. তাদের এই ধরনের আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাদের বললেন, তোমরাও কেমন আশ্চর্য ধরনের নির্বোধ! একটি উত্তম ফএডাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।