হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ১৬২ এরপর ব্যবস্থা এই হলো যে, রাত শেষ হওয়ার ভোরবেলা বনি ইসরাইলিরা দেখতে পেলো, মাটিতে ও গাছের পাতায় পাতায় আকাশ বন্ত বর্ষিত হয়ে পড়ে আছে। তারা স্বাদ গ্রহণ করে দেখলো তা অত্যন্ত মিষ্ট হালুয়ার মতো। এটা ছিলো মান্না। দিনের বেলায় প্রবল বায়ু প্রবাহিত হলো। কিছুক্ষণের মধ্যেই দলে দলে বটের পাখি এসে মাটির ওপর নামলো এবং চারদিকে ছড়িয়ে গেলো। বনি ইসরাইলিরা অতি সহজে হাত দিয়ে পাখিদের ধরলো এবং ভেজে ভেজে খেতে লাগলো । এটা ছিলো সালওয়া। এইভাবে কোনো ধরনের কষ্ট ও পরিশ্রম ছাড়াই প্রতিদিন তাদের জন্য এই দুই প্রকারের নেয়ামত জুটে গেলো । কিন্ত আল্লাহ তাআলা হযরত মুসা আ.-এর মারফতে বনি ইসরাইলকে সতর্ক করে দিলেন যে, তারা যেনো মান্না ও সালওয়াকে নিজেদের প্রয়োজনীয় পরিমাণ ব্যবহার করে এবং পরের দিনের জন্য যেনো সংগ্রহ করে না রাখে। আল্লাহ তাআলা তাদেরকে এই নেয়ামত প্রতিদিনই সরবরাহ করতে থাকবেন ।৯০ প্রয়োজনীয় খাদ্য ও পানীয় বন্ত সংগ্রহ করা থেকে নিশ্চিন্ত হয়ে এখন বনি ইসরাইল তৃতীয় দাবি জানালো । তারা এবার দাবি করলো, গ্রীষ্মের প্রখর উত্তাপে এবং ছায়াধারী বৃক্ষ ও ঘরবাড়ির শান্তি ও বিশ্রাম গ্রহণের অভাবে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি। এমন না হয় যে, সূর্যের এই প্রখর উত্তাপ ও তীব্র কিরণ আমাদের জীবনেরই অবসান ঘটিয়ে দেয়। হযরত মুসা আ. তাদেরকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহর দরবারে আরজি পেশ করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যখন এদের ওপর বড় বড় নেয়ামত, অনুগহ ও দানের বারি বর্ষণ করলেন, তখন এই কঠিন কষ্ট থেকেও তাদের মুক্তি দিন। হযরত মুসা আ.-এর পার্থনা মঞ্ত্রর করা হলো । আকাশে সারি সারি মেঘমালা এসে বনি ইসরাইলের মাথার ওপর ছায়া দিয়ে দীড়ালো। তারা যখন যে-দিকেই যেতো, মেঘের এই শামিয়ানা তাদের মাথার ওপর সবসময় ছায়া দিয়ে থাকতো । আল্লামা ইসমাইল আস-সুদ্দির এব বর্ণনায় উপরিউক্ত আল্লাহ তাআলার তিনটি নিদর্শনের আলোচনা একই স্থানে এইভাবে করা হয়েছে যে, ** তাফসিরুল কুরআনির আযিম, ইমাদুদ্দিন বিন কাসির রহ.. প্রথম খণ্ড পৃষ্ঠা ৯৫-৯৬। ফএভাড,21100119.0010)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।