Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

মির মতো আমাদের জন্যও একটি দেবতা গড়ে দাও ।” সে বললো, “তোমরা তো এক মূর্খ সম্প্রদায় । এইসব লোক যাতে লিগ রয়েছে তা তো বিধ্বস্ত হবে এবং তারা যা করছে সেটাও অমূলক ।” সে আরও বললো, “আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কি আমি অন্য ইলাহ খুঁজবো অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন?”" [সুরা আ'রাফ : আয়াত ১৩৮-১৪০] বনি ইসরাইলের অন্যান্য দাবি এবং স্পষ্ট নিদর্শনসমূহের প্রকাশ বনি ইসরাইল লোহিত সাগর অতিক্রম করে প্রথমে যে-ভূখণ্ডে পা রাখলো তা ছিলো তা ছিলো আরব দেশ। তা লোহিত সাগরের পূর্ব অংশে অবস্থিত। তা বিস্তীর্ণ মরুময় স্থান, পানি ও তৃণলতাহীন প্রান্তর থেকে শুরু হয়েছে। তাওরাতের ভাষায় তা শুর বা সিন প্রান্তর অথবা সাইনা উপত্যকা (তীহ) নামে বিখ্যাত। তুর পর্বত পর্যন্ত তার সীমা বিস্তৃত। এটি ্রন্মপ্রধান অঞ্চল । যত দূর যাওয়া যায় পানি বা তৃণলতার নাম-গন্ধও পর্যস্ত নেই। এই অবস্থা দেখে বনি ইসরাইলিরা ঘাবড়ে গেলো এবং হযরত মুসা আ.-এর কাছে ফরিয়াদ করতে লাগলো, আমরা পানি কোথা থেকে পান করবো? আমরা তো পিপাসায় কাতর হয়ে ছটফট করে মারা যাবো। এখানে তো পান করার জন্য একফোৌটা পানিও নেই। তখন মুসা আ. আল্লাহ তাআলার দরবারে আরজি জানালেন । আল্লাহ তাআলা ওহির করো। হযরত মুসা আ. আল্লাহর নির্দেশ পালন করামাত্র সঙ্গে সঙ্গে বারোটি ঝরনা উৎসারিত হলো এবং বনি ইসরাইলের বারোটি গোত্রের জন্য ভিন্ন ভিন্নভাবে বারোটি প্রস্রবণ প্রবাহিত হলো। পনির দিক থেকে বনি ইসরাইল নিশ্চিত হয়ে গেলো । তারপর তারা বলতে লাগলো, পানির ব্যবস্থা তো হয়েই গেলো; কিন্তু জীবন ধারণের জন্য এটাই তো যথেষ্ট নয়। আমাদের ক্ষুধা পেয়েছে, কোথা থেকে খাবো এখন? এখানে তো কোনো উপায়ই দেখা যাচ্ছে না। হযরত মুসা আ. পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার প্রার্থনা মঞ্জুর করা হলো, অস্থির হয়ো না। আমি অদৃশ্য জগৎ থেকে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। ফএসাড্,21100119.0010)

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।