Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ১৫২ এবং ফেরআউনের সেনাবাহিনী তখনো সমুদ্রের শুকনো স্থান অতিক্রম করছিলো। ঠিক এ-সময় সাগরের জোয়ার আসার সময় হলে গেলো। ফেরআউন ও তার লোকজন ও সেনাবাহিনী এতটুকু অবকাশও পেলো না যে সামনের দিকে এগিয়ে যাবে অথবা পেছনের দিকে সরে আসবে। ফলে সবার সলিলসমাধি ঘটলো । সৈয়দ আহমদ সাহেব তার এই ধারণা অনুসারে বনি ইসরাইলের সমুদ্র পার হওয়া সম্পর্কে একটি মানচিত্রও দিয়েছেন। তাতে তিনি এ-বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছেন যে, বনি ইসরাইল লোহিত সাগরের উত্তর দিকের মুখের দিকে গমন করে সাগর পার হয়েছিলো । কিন্ত আফসোসের সঙ্গে বলতে হয় যে, কুরআন মাজিদের বর্ণনা চরমভাবে তা অস্বীকার করছে এবং সৈয়দ আহমদ সাহেবের কথাকে কোনোভাবেই খাপ খাওয়ানো যাচ্ছে না। অবশ্য যে-জায়গা দিয়ে বনি ইসরাইল লোহিত সাগর অতিক্রম করেছিলো, বিশেষভাবে সেই জায়গাটুকু নির্দিষ্ট করা অসম্ভব । কেননা, এপপ্রসঙ্গে তাওরাতই অতীতযুগের ইতিহাসের প্রাচীন ভান্তার। কিন্তু তাওরাতে বর্ণিত স্থানগুলো বর্তমান যুগের মানুষের কাছে কতগুলো অজ্ঞাত নাম ছাড়া কিছু নয়। অবশ্য কুরআন মাজিদ ও তাওরাতের যৌথ বর্ণনা ও আয়াতগুলো থেকে এটা নিশ্চিতভাবে নির্ধারণ করা যেতে পারে যে, বনি ইসরাইল লোহিত সাগরের কোন্‌ পাশ ও মুখ দিয়ে অথবা মধ্যস্থলের কোন্‌ অংশ দিয়ে অতিক্রম করেছিলো । এটা বোঝার জন্য নিম্নে অঙ্কিত মানচিত্রটির সেই অংশের প্রতি দৃষ্টিপাত করুন যেখানে লোহিত সাগর-__বাহরে কুলযুম বা [২০০ 9০৪ অস্কিত রয়েছে। লোহিত সাগর প্রকৃতপক্ষে আরব সাগরের একটি শাখা। এর পূর্ব দিকে আরব দেশ এবং পশ্চিম দিকে মিসর অবস্থিত। উত্তর দিকে এর দুটি শাখা বেরিয়ে গেছে। একটি শাখা (আকাবা উপসাগর) সাইনা উপদ্বীপের পূর্বদিকে এবং দ্বিতীয় শাখা (সুয়েজ উপসাগর) সাইনার পশ্চিম দিকে অবস্থিত। এই দ্বিতীয় শাখাটি (পশ্চিম শাখা) প্রথম শাখা (পূর্ব শাখা) থেকে বড় এবং তা উত্তর দিকে বহুদূর পর্যন্ত চলে গেছে। বনি ইসরাইল এরই মধ্যাংশ দিয়ে সাগর অতিক্রম করেছে। এই শাখাটির উত্তর দিকে মোহনার সামনে অন্য একটি সাগর অবস্থিত। তা ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।