লিন দেয়ালের পেছনে কী আছে, তারা সে সম্পর্কে নিজেদের অজ্ঞতা তো প্রকাশ করছে; কিন্তু তারা তা অস্বীকার করে না। ইসলামের দাবি এই যে, অতীত ও বর্তমান কালে বিদ্যাসমূহ যখন থিওরি ও চিন্তাধারা থেকে অগ্রসর হয়ে অনুভূতিগ্রাহ্যতা ও চাক্ষুষ দর্শনের সীমা পর্যন্ত পৌছেছে, তখন তাদের একটি বিয়ষও এমন পাওয়া যায় নি যা ইসলামের মূলনীতির বিরোধী অথবা ইসলামে তার অস্বীকৃতি পাওয়া যায়। তবে এমতাবস্থায়, ভবিষ্যতের দিনগুলোতে যে-পর্যস্ত বিদ্যার থিওরি ও চিন্তাধারায় পরিবর্তন ঘটতে থাকবে এবং বিদ্যাগত অনুসন্ধান ও গবেষণা এক স্থান ত্যাগ করে ভিন্ন অবস্থান নির্মাণ করবে, তখন ইসলামকে সেগুলোর সাদৃশ ও অনুরূপ করার চেষ্টা বৃথা । কারণ, চাক্ষুষ দর্শনের সীমায় পৌছার পর নিঃসন্দেহে তাদের মীমাংসা কুরআনের মীমাংসার চেয়ে এক ইঞ্চিও অগ্রসর হতে পারবে না। অবশ্য ইসলাম বা সত্যধর্ম এমন কতগুলো বিষয়কেও স্বীকার করে যা বন্তবাদী দুনিয়ার ওপারের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট । যেমন : আখেরাত, হাশর-নাশর, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, ওহি, নবুওত ও মজেযা। কিন্তু এই স্বীকৃতি এই শর্তের সঙ্গে যে, এগুলোর মধ্যে কোনো বিষয়ই জ্ঞানের বিরোধী অর্থাৎ জ্ঞানের দৃষ্টিতে অসম্ভব নয়। তারপরও জ্ঞানের পক্ষে সেগুলোর রহস্য ও মুলতত্তের উপলব্ধি শুধু এই পরিমাণই হতে পারে, ধর্ম নিজের ধ্রুব জ্ঞান (আল্লাহর ওহি)-এর দ্বারা যে-পরিমাণ তা বিবৃত করেছে। আর এই বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য ওহি ব্যতীত জ্ঞানের কাছে অন্যকোনো উপায় নেই। যাইহোক । সৈয়দ আহমদ সাহেব তাফসিরে আহমদিতে এই জায়গাটুকুর তাফসির করেছেন এমন : সমুদ্বে বনি ইসরাইলের নিমজ্জিত হওয়া এবং বনি ইসরাইলিদের রক্ষা পাওয়া “মুজেযা' ছিলো না; বরং তা সাধারণ পার্থিব কারণ ও উপকরণের ধারাবাহিকতায় সমুদ্রের জোয়ার-ভাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপার । অর্থাৎ, এই অবস্থা ঘটেছিলো যে, যখন বনি ইসরাইল লোহিত সাগর অতিক্রম করেছিলো তখন তার পানি সন্কৃচিত হয়ে ছিলো এবং পেছনে সরে গিয়ে ভাটার রূপ ধারণ করেছিলো । ফেরআউন যখন এমন সহজভাবে বনি ইসরাইলকে সমুদ্র পার হয়ে চলে যেতে দেখলো, তখন সেও তার সেনাবাহিনীকে সমুদ্রে প্রবেশ করার জন্য নির্দেশ দিলো । কিন্তু ততক্ষণে বনি ইসরাইল পার হয়ে গিয়েছিলো ফএডাড,211]00119.0010)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।