Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

মির “যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরআউনের সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে ।” [সুরা বাকারা : আয়াত ৫০] তাওরাত এই বক্তব্যেরও সমর্থন করছে। তাওরাতে উল্লেখ আছে : “তুমি তোমার লাঠি উত্থোলন করো, তোমার হাতকে সমুদ্রের ওপর বাড়াও এবং তাকে দুই ভাগে বিভক্ত করো । ... আর পানি তাদের ডানে ও বামে দেয়ালের মতো থাকলো ।” অবশ্য তাওরাতে এই কথাটুকু অতিরিক্ত বাড়ানো হয়েছে যে, “সারারাত পুবালি ঝড়ো হাওয়া চালিয়ে এবং সমুদ্রকে পেছনের দিকে সরিয়ে তাকে শুষ্ক জমিনে পরিণত করা হলো।” অতএব, তাওরাতের পরিবর্তন ও পরিবর্ধন এবং বিভিন্ন বছরের বিভিন্ন রকমের অনুবাদের প্রতি লক্ষ করলে কুরআন মাজিদের বর্ণনাকেই নির্ভরযোগ্য ধরা হবে। কেননা, শক্র-মিত্র নির্বিশেষে সবাই এ-কথায় একমত যে, পবিত্র কুরআন সব ধরনের পরিবর্তন ও পরিবর্ধন থেকে সুরক্ষিত রয়েছে । এই মর্মে আল্লাহ তাআলা বলেন- _ এপ শি ৩০ ০25 আপ ৬ ৫ এম ০৪ ৮ লা এ “কোনো মিথ্যা তাতে অনুপ্রবেশ করতে পারে না__সামনে থেকেও না, পেছন থেকেও না। তা প্রজ্ঞাময়, প্রশংসার্হ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ” [সুরা হা-মীম আস-সাজদা : আয়াত ৪২] তা ছাড়া তাওরাতের উল্লিখিত সংযোজনের সঙ্গে সামঞ্জস্য সাধনের উত্তম উপায় এটাও হতে পারে যে, হযরত মুসা আ. হাত বাড়িয়ে লাঠি চালানোর ফলে প্রথমে সাগর দুই ভাগে বিভক্ত হলে গেলো। এরপর যখন লাখ লাখ মানুষ তার মধ্য দিয়ে অতিক্রম করতে শুরু করলো, তখন জমিনের আদ্রতাকে শুষ্ক করার জন্য অনবরত পুবালি ঝড়ো হাওয়া প্রবাহিত হতে থাকলো । জমিন শুকিয়ে গেলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এবং মানুষ থেকে পশু পর্যন্ত কারো পথ অতিক্রমে কোনো ধরনের অসুবিধা ও কষ্ট হলো না। দুর্ভাগ্যবশত মুসলমানের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা 'জ্ঞান'-এর সামে ধর্মের প্রতিটি বিষয়কে 'মাদ্দিয়াত' বা বস্তবাদের মধ্যেই সীমাবদ্ধ দেখতে চায় এবং এই কারণে তারা আল্লাহ প্রদত্ত মুজেযাগুলোকে___যা ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।